নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ ভবঘুরের মৃতদেহ উদ্ধার৷ ঝড় বৃষ্টিতে শহর ও শহরতলি জলমগ্ণ৷ স্থানীয় মানুষ দেখতে পায় আই জি এম সংলগ্ণ কভার ড্রেইনে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ভাসমান৷ প্রত্যক্ষদর্শীরা খবর দেয় পশ্চিম থানায়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মাঝ বয়সী ব্যক্তিটি দীর্ঘদিন এলাকায় ভিক্ষাবৃত্তি করে হাসপাতাল চত্বরে রাত্রি যাপন করল৷ যতদূর জানা গেছে পুলিশ মৃতের নাম ও ঠিকানা এখনো খুঁজে পায়নি৷ তদন্ত শুরু করলেও এখনো কোন ক্লু-বের করতে পারেনি৷ শহরের আইন শৃঙ্খলে ব্যবস্থায় অবনতির আশঙ্কা ভবঘুরের মৃত্যু নিয়ে ও সন্দিহান শহরবাসী৷ ২৪ ঘন্টার ব্যবধানে দুটি রহস্যজনক ভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মৃতদেহ উদ্ধার হলেও পুলিশ নাম এবং পরিচয় বের করতে পারেনি৷

রাজধানীতে ফের উদ্ধার মৃতদেহ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















