News Flash

  • Home
  • Uncategorized
  • পণের জন্য গৃহবধূকে হত্যার চেষ্টা
Image

পণের জন্য গৃহবধূকে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ দুই বছরের দাম্পত্য জীবনে অশান্তির ঘনঘটা৷ পণের জন্য নির্যাতিতা গৃহবধূ কৈলাসহর আর জি এম হাসপাতালে চিকিৎসাধীন৷ নির্যাতিতার পরিবার স্বামী সন্তোষ দত্তের বিরুদ্ধে কৈলাসহর থানায় এক আই আর করলে অভিযুক্ত এখনো পলাতক৷ অভিযোগ, কুমারঘাট থানার অধীন দুধপুর গ্রামের বাসিন্দা রবীন্দ্র মালাকারের মেয়ে অনিমা মালাকারের ১৭ বছর বয়সেই বিয়ে হয়েছিল শুষেন্দ্র দত্তের ছেলে সন্তোষ দত্তের সঙ্গে৷ বিয়ের পর অনিমার উপর পণের  জন্য নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকজন৷ অভিযোগ ২৫ শে মে শাশুড়ি ও স্বামী হত্যার চেষ্টা করলেও গূহবধূর বুদ্ধিমত্তায় প্রাণে রক্ষা পায়৷ মাথায় গুরুতর চোট লাগায় নির্যাতিতা গৃহবধূ অনিমা মালাকার দত্ত কৈলাসহর আর জি এম হাসপাতালে চিকিৎসাধীন৷ গুরুতর জখম গূহবধূকে জি বি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা৷ গৃহবধূ জি বি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top