News Flash

  • Home
  • Uncategorized
  • টেট এর সময় বাড়ানোর দাবীতে শিক্ষা অধিকর্তার অফিস ঘেরাও, বিক্ষোভ বিএড পরীক্ষার্থীদের
Image

টেট এর সময় বাড়ানোর দাবীতে শিক্ষা অধিকর্তার অফিস ঘেরাও, বিক্ষোভ বিএড পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ বি এড কোর্সের অন্তিম বছরের পরীক্ষার্থীরা হতাশায়৷ টেট পরীক্ষার দিন তারিখ

শিক্ষা অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ বিএড পরীক্ষার্থীদের৷ ছবি নিজস্ব৷

পরিবর্তনের দাবী জানালেও ইতিবাচক কোন সাড়া মেলেনি, তাই শিক্ষামন্ত্রীকে না পেয়ে তারা শরনাপন্ন হলেন সুকলশিক্ষা দপ্তরের অধিকর্তার৷ সেখানে থেকেও তাদের খালি হাতে ফিরতে হল৷ অধিকর্তা তাদের সাথে দেখা করার সৌজন্যতাও দেখাননি৷ সঙ্গত কারনেই অনেকটা ক্ষুব্দ পরীক্ষার্থীরা৷ সম্প্রতি বিদ্যালয় শিক্ষা দপ্তর টেট পরীক্ষায় বসার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে৷ চলতি মাসের ৯ তারিখ আবেদন পত্র জমা দেয়ার শেষ দিন৷ এই আবেদন পত্র জমার তারিখ ৩১ শে জুলাই পর্যন্ত বৃদ্ধি করার দাবি করছে বি এড অন্তিম বর্ষের ছাত্রছাত্রীরা৷ তাদের কিছু দিন পরেই ফাইন্যাল পরীক্ষা শেষ হবে৷ যদি ৩১ জুলাই পর্যন্ত আবেদন পত্র জমা দেয়ার সময় বাড়ানো হয় তাহলে তারা টেট পরীক্ষার বসার সুযোগ পাবেন৷ তাদের দাবী মেনে বিদ্যালয় শিক্ষামন্ত্রী সম্মতি জানালেও দুই দিন পূর্বে অধিকর্তা এই দাবী নাকচ করে দিয়েছেন৷ তারই প্রতিবাদে বিএড -র ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে আন্দোলনে নামেন৷ বিদ্যালয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে তাদের আবাসনে না পেয়ে ছাত্র-ছাত্রীরা শিক্ষা অধিকর্তার অফিসের সামনে গিয়ে হাজির হয়ে ধর্নায় বসেন৷ সদর মহকুমা শাসক আশ্বাস দিতে গিয়ে তোপের মুখে পড়েন৷ দীর্ঘ সময় আন্দোলনে নড়েচড়ে বসে শিক্ষা দপ্তরের অধিকর্তা৷ বিদ্যালয় শিক্ষা অধিকর্তার বক্তব্য, যারা এবার টেট পরীক্ষায় বসতে পারবেনা, তাদের আগস্ট মাসে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে৷ দপ্তর পুনরায় ওই মাসে বিজ্ঞপ্তি জারি করবে৷ ছাত্র-ছাত্রীর অবশ্য অধিকর্তার বক্তব্য মেনে নিতে পারছেন না৷ তার জন্য আন্দোলন জারি রেখেছেন৷ এখন দেখার শেষ পর্যন্ত কি হয়৷ বর্তমানে দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে টেট পরীক্ষায় দিন তারিখ ১২ জুলাই৷ আবেদন পত্র জমা দেয়ার শেষ দিন ৯ জুন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top