News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে এটিএম ভেঙ্গে চুরির চেষ্টা, গ্রেপ্তার কুখ্যাত চোর
Image

কৈলাসহরে এটিএম ভেঙ্গে চুরির চেষ্টা, গ্রেপ্তার কুখ্যাত চোর

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩১ মে৷৷ সোমবার গভীর রাতে কৈলাসহর থানা রোডে অবস্থিত কানাডা ব্যাঙ্কের এ টি এমে টাকা চুরি করতে চোর ঢোকে৷ প্রায় আধঘন্টা অনেক চেষ্টা করার পর কিছু না করতে পেরে এটিএম-এর ভিতরে থাকা সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায়৷ মঙ্গলবার ব্যাঙ্কের কর্মীরা ব্যাঙ্কে এসে দেখে কম্পিউটারে এটিএম -এর সিগনাল দেখা যাছে না৷  সঙ্গে সঙ্গে এটিএম গিয়ে দেখে এটিএম -এর সিসি ক্যামেরা নেই৷ ব্যাঙ্কের তরফে কৈলাসহর থানায় জানানো হচ্ছে ব্যাঙ্কে পুলিশ এসে কম্পিউটার ফুটেজ চেক করতেই চোরের ছবি বেরিয়ে পরে৷ পুলিশ ফুটেজটি থানায় নিয়ে যায় এবং চোরের সন্ধানে বেরিয়ে পরে৷ সারাদিন দৌড়া দৌড়ি করে মঙ্গলবার রাত্র  অনুমানিক সাড়ে এগারোটা নাগাদ চোরকে তার বাড়ী থেকে ধরে ফেলে৷ চোরেরর নাম দিলুয়ার হোসেন৷ বাড়ী লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের কুবমার এলাকায়৷ দিলুয়ার প্রথমে অস্বীকার করলেও পরে  ঘর থেকে ক্যামেরা বের করে৷ ক্যামেরা সহ দিলুয়ারকে পুলিশ থানায় নিয়ে আসে৷ দিলুয়ার মাস তিনেক পূর্বে এই কানাডা ব্যাঙ্কেই একটি চেক জালিয়াতিতে যুক্ত ছিল৷ পরবর্তী সময়ে দিলুয়ারের বাবা ব্যাঙ্কের কাছে ক্ষমা চেয়ে লিখিত দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল৷ দিলুয়ার কৈলাসহরের নেশাকারবারীর সাথেও যুক্ত আছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top