News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ত্র কারবারি রাজেশ দাস পুলিশ রিমান্ডে
Image

অস্ত্র কারবারি রাজেশ দাস পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ সিধাই মোহনপুরে এমএলএ পাড়া থেকে পিস্তল সহ ধৃত রাজেশ দাস (১৮) কে বৃহস্পতিবার পুলিশ আদালতে সোপর্দ করে৷ পুলিশের তরফ থেকে আদালতে রিমান্ডের আর্জি জানানো হয়েছিল৷ বিচারক ধৃত রাজেশ দাসকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন৷
সংবাদে প্রকাশ, গোপন সূত্রের ভিত্তিতে সিধাই থানা, লেফুঙ্গা থানা, মোহনপুর মহকুমা পুলিশ আধিকারীক, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম অভিযান চালায় এমএলএ পাড়ায়৷ সেখান থেকে আগ্ণেয়াস্ত্র কারবারি রাজেশ দাসকে ৯ এম এম পিস্তল সহ গ্রেপ্তার করা হয়৷ বুধবার দুপুর ১২ টা নাগাদ পুলিশের সেই টিমটি ওঁত পেতে বসলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তখনই তাকে গ্রেপ্তার করা হয়৷ সিধাই থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, অভিযুক্ত রাজেশ দাস গাঁজা ব্যবসায়ী এবং বাংলাদেশের সাথে আগ্ণেয়াস্ত্র চোরাচালানের সাথে জড়িত৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top