নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ রেগা প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তদের চাপে রাখার জন্যই দপ্তর নজরদারী চালায়৷ তাতে অনেক ক্ষেত্রে গড়মিল ধরা পড়ে৷ ফলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় গ্রামোন্নয়ন দপ্তর৷ সেই অনুযায়ী জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণের৷ বৃহস্পতিবার মহাকরণে একথা জানিয়েছেন গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব জি এস জি আয়েঙ্গার৷ সাথে তিনি এও বলেছেন, অনেকেই কাজে ফাকি দিয়ে থাকেন৷ কিন্তু, দপ্তর রেগা প্রকল্প বাস্তবায়নে যারাই গড়মিল করার চেষ্টা করেন কিংবা ফাকি দেন তাদের খঁুজে বের করে ব্যবস্থা নেয়৷ এদিন তিনি জানান, রেগা প্রকল্পে এসেট আইডি তৈরী করা এবং জিও ট্যাগিংয়ে সারা দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা৷ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটকা এবং তামিলনাড়ুর পরেই ত্রিপুরার স্থান রয়েছে৷ এখনও পর্যন্ত তিন লক্ষ কুড়ি হাজার এসেট আইডি তৈরী হয়েছে এবং দুই লক্ষ সত্তর হাজার জিও ট্যাগিং হয়েছে৷
রেগায় দায়িত্বপ্রাপ্তদের চাপে রাখতে গিয়ে নজরদারিতে মিলল গড়মিল
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















