News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী হত্যার দায়ে স্বামীর কারাদন্ড
Image

স্ত্রী হত্যার দায়ে স্বামীর কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ বধূ হত্যার দায়ে এক ব্যক্তিকে সাত বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করল আদালত৷ শনিবার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক সিধাই থানাধীন দক্ষিণ তারানগরে গৃহবধূ ববিতা মন্ডলকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে তার স্বামী কার্তিক মন্ডলকে ভারতীয় দন্ডবিধি ৪৯৮ এ ধারায় তিন বছরের এবং ৩০৪ বি ধারায় সাত বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন৷ দুটি ধারায় সাজা একত্রে চলবে৷
উল্লেখ্য, ২০১২ সালের ২ অক্টোবর স্ত্রী ববিতা মন্ডলের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন তার স্বামী কার্তিক মন্ডল৷ তাতে ঐ গৃহবধূর মৃত্যু হয়৷ এই ঘটনায় প্রয়াতা ববিতা মন্ডলের মা যাবতী সরকার সিধাই থানায় জামাতা এবং মেয়ের শ্বশুর বাড়ির মোট পাঁচ জন সদস্যের বিরুদ্ধে মামলা করেন৷ কার্তিক মন্ডলের মা সীমা মন্ডল, ভাই গণেশ মন্ডল এবং বৌদি সবিতা মন্ডলের বিরুদ্ধে মামলা করা হয়েছিল৷ মামলার পরিপ্রেক্ষিতে কার্তিক মন্ডলকে পুলিশ গ্রেপ্তার করে৷ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট জমা দেয়৷ এরপর থেকে আদালতে শুনানি শুরু হয়৷ মোট ১৭জন এই মামলায় সাক্ষী দিয়েছেন৷ আজ এই মামলায় আদালত সাজা ঘোষণা করেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top