News Flash

  • Home
  • Uncategorized
  • শারীরিক প্রতিবন্ধীদের ম্যারেজ গ্র্যান্ট বৃদ্ধির সিদ্ধান্ত
Image

শারীরিক প্রতিবন্ধীদের ম্যারেজ গ্র্যান্ট বৃদ্ধির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷  শারীরিকভাবে সক্ষম ব্যক্তি যদি কোনও শারীরিক প্রতিবন্ধীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে এধরনের নব দম্পতিকে বিবাহে উৎসাহ দানে ম্যারেজ গ্র্যান্ট স্কিম অনুযায়ী এতদিন পাঁচ হাজার টাকা অনুদান দেওয়ার সংস্থান ছিল৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই অনুদানের পরিমাণ পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা থেকে বিবাহে প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ১৫ হাজার টাকা ও বিবাহের অভ্যর্থনা অনুষ্ঠানের খরচ বাবদ ২০ হাজার টাকা ব্যয় করা যাবে৷ এছাড়াও নব দম্পতির যৌথ একাউন্টে উপহারস্বরূপ ১৫  হাজার টাকার স্বল্প-সঞ্চয় শংসাপত্র রাজ্য সরকারের পক্ষ থেকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাধ্যমে প্রদান করা হবে৷ এই সুবিধালাভে ইচ্ছুক নব দম্পতিকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে যৌথভাবে আবেদন করতে হবে৷ উল্লেখ্য, দ্য ত্রিপুরা স্পেশাল এওয়ার্ড (ফর ম্যারেজ উইথ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড পার্সনস) রুলস, ১৯৮৬ অনুযায়ী এতদিন এধরনের বিবাহে পাঁচ হাজার টাকা ম্যারেজ গ্র্যান্ট দেওয়ার সংস্থান ছিল৷ সংশোধিত অনুদানের পরিমাণ ২০১৭ সালের ১ মে থেকে কার্যকর হবে বলে আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান অর্থ এবং তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top