News Flash

  • Home
  • Uncategorized
  • আয়কর রিটার্ন ফাইলের জন্য আধার অত্যাবশ্যকতায় নারাজ শীর্ষ আদালত
Image

আয়কর রিটার্ন ফাইলের জন্য আধার অত্যাবশ্যকতায় নারাজ শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.) : আয়কর রিটার্ন ফাইলের জন্য আধার কার্ড অত্যাবশ্যক করার যৌক্তিকতাতে নারাজ সুপ্রিমকোর্ট| কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত| শীর্ষ আদালতের আরও প্রশ্ন, আধার অত্যাবশ্যক হলে কি সত্যিই জাল প্যান কার্ড ও রেশন কার্ডের ব্যবসা বন্ধ করা যাবে?
প্যান কার্ড পেতে ও আইটি রিটার্ন ফাইল করতে আধার আবশ্যক করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে কেরলের এক প্রাক্তন মন্ত্রী আদালতের দ্বারস্থ হন| সেই মামলার শুনানিতে বিচারপতি এ কে সিকরি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ কেন্দ্রের প্রতিনিধিত্ব করা অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগির উদ্দেশ্যে মন্তব্য করে, এটা কি কোনও সমাধান? লোকের ওপর জোর করে আধার কার্ড চাপিয়ে দেওয়া হচ্ছে?
জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, জাল রেশন কার্ড ও প্যান কার্ডে বাজার ভরে গিয়েছে, এ সবের সাহায্যে বেআইনি লেনদেন হচ্ছে| একজন ভিন্ন ভিন্ন নামে একাধিক প্যান কার্ড করাচ্ছেন| তাই আধার কার্ড অত্যাবশ্যক হওয়া প্রয়োজন| শীর্ষ আদালত বলে, সাংবিধানিক বেঞ্চই যখন গোপনীয়তার স্বার্থে আধারের যৌক্তিকতা নিয়ে রায়দান না হওয়া পর‌্যন্ত সরকারকে আধার ইচ্ছাসাপেক্ষ করার নির্দেশ দিয়েছে| জবাবে রোহতগি বলেন, জাতীয় নিরাপত্তা ও পরিচয় সুরক্ষার স্বার্থে আদালতই বিশেষ কিছু ক্ষেত্রে আধার অত্যাবশ্যক করার নির্দেশ জারি করে| সিম কার্ড পেতে আধার অত্যাবশ্যক করার কথা শীর্ষ আদালতই জানায়| আয়কর আইনের ১৩৯এ ধারায় আইটি রিটার্নের জন্য প্যান কার্ড অত্যাবশ্যক| তবে এ নিয়ে আগামী ৱুধবার চূড়ান্ত শুনানি হবে বলে জানা গিয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top