News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগরে ঘূর্ণিঝড়ে পঞ্চাশটি বাড়ি তছনছ, গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু
Image

বক্সনগরে ঘূর্ণিঝড়ে পঞ্চাশটি বাড়ি তছনছ, গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২০ এপ্রিল৷৷ গতকাল সন্ধ্যায় এবং ভোর রাত্রে ঘূর্ণিঝড়ে বক্সনগর আর ডি ব্লকের অধীনে উত্তর

বুধবার ঝড়ে লন্ডভন্ড হয়েছে বহু বাড়ি, বৃহস্পতিবার শহরতলীতে তোলা নিজস্ব ছবি৷

কলমচৌড়া, দঃকলমচৌড়া, আনন্দপুর, কমলনগর, বিজয়নগর এবং ময়নামা গ্রাম তছনছ হয়ে যায়৷ গ্রামগুলির ঘর বাড়ী লন্ডভন্ড করে দিয়েছে তুফান৷ প্রচুর গাছ ও গাছের ডালপালা ভেঙ্গে গেছে৷ বিদ্যুৎতের খুঁটি পড়ে যায়৷ অনেক দিকে বিদ্যুৎতের তার ছিড়ে পড়ে রয়েছে৷ ফলে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হয়েছে৷ বন্ধ মোবাইল পরিষেবাও৷ সবচাইতে মর্মান্তিক ঘটনা হল বাতাদলা গ্রামে৷ এখানে গাছ পড়ে ১  ব্যক্তির মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া৷ কমলনগর গ্রাম পঞ্চায়েতের অধীন ৫নং ওয়ার্ডের বাসিন্দা অনজিৎ নমঃ (৩৮) গতকাল সন্ধ্যায় ঘূর্ণী ঝড় ছুটার পূর্বে প্রাকৃতিক কাজ সারতে শৌচালয়ে যায়৷ কিছু ক্ষনের মধ্যেই ঘূর্ণীঝড় আছড়ে পড়ে৷ প্রাণ রক্ষা করতে দৌড়ে ঘরে ছুটে যাচ্ছিল ঠিক এই মূহুর্তে বড় একটি গাছ পড়ে তার শরীরের উপর৷ সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা এসে গাছ এবং ডাল পালা কেটে অনজিৎ নমঃকে উদ্ধার করে৷ অল্প কিছু ক্ষণের মধ্যেই কমলনগর প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়৷ ডাক্তার বাবু সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন৷ কিন্তু শেষ রক্ষা হয়নি তিনি মারা যান৷ অপর দিকে কলসীমুড়া এলাকায় ঘূর্ণীঝড়ে ৮০ বৎসরের এক বৃদ্ধা সারারাত্র জঙ্গলে পড়ে থাকে৷ আজ সকালে তাকে বাড়ীতে নিয়ে যায়৷ অনজিৎ নমঃ মৃত্যু কালে দুই পুত্র স্ত্রী রেখে যান৷ দুই ছেলে বিশাল ও বিনয় সুকলে পাঠরত৷ পরিবারের এক মাত্র উপার্জনকারী লোক ছিলেন তিনি৷ এখন পরিবারটি অসহায়৷ উক্ত মৃত্যুর সংবাদ শুনে মহকুমা শাসক, ডি সি এম এবং উনার অধনস্থ তহশীলদার খুরশেদ মিঞা ঘটনাস্থলে যান৷ যাদের ঘর বাড়ী ভেঙ্গে গেছে তাদেরকে প্রশাসনিক ভাবে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন৷ প্রশাসন সুত্রের খবর গোটা বক্সনগর এলাকায় ৫০ এর উপর ঘরবাড়ী ঘূর্ণিঝড়ে ভেঙ্গে তছনছ হয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top