News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণয়ের সূত্রে গায়ে আগুন দিলেন অভিমানী প্রেমিকা
Image

প্রণয়ের সূত্রে গায়ে আগুন দিলেন অভিমানী প্রেমিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ প্রণয়ের সূত্র ধরে এক যুবতী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার আমবাসা থানার অধীন কুলাইয়ের সোধারাম পাড়ায়৷ বর্তমানে ঐ যুবতী কুলাই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ যদিও এই ব্যপারে পরিবারের লোকজন এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, কুলাইয়ের সোধারাম পাড়ার জনৈকা কুড়ি বছরের যুবতী আবমসা বাজার এলাকার এক যুবকের সাথে ভালবাসার সম্পর্কে লিপ্ত হয়৷ দীর্ঘদিন ধরেই চলছে তাদের এই প্রণয়৷ বিষয়টি দুই পরিবারের লোকজনও জানত৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঐ যুবতীকে নিয়ে প্রেমিক বিভিন্ন স্থানে ঘুরাফেরাও করেছে৷ বহুবার শারীরিক সম্পর্কও হয়েছে৷ ইদানিং ঐ যুবক নাকি প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার করে৷ এনিয়ে মেয়েটির বাড়ির লোকজন ছেলের বাড়ির লোকজনের সাথেও কথা বলেছে৷ কিন্তু, কোন সুরাহা হয়নি৷ শেষ পর্যন্ত অপমানে ঐ যুবতী গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ির লোকজনের সাথে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে চলে যায়৷ আচমকা ঐ ঘরের মধ্যেই যুবতীটি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন অগ্ণিদগ্দ যুবতীকে কুলাই হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই তার চিকিৎসা চলছে৷ কিন্তু, পরিবারের লোকজন কেন ঐ যুবকের বিরুদ্ধে এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ জানায়নি এনিয়ে এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top