News Flash

  • Home
  • Uncategorized
  • ধলেশ্বরে বিস্তর পরিমাণ বাতিল নোট উদ্ধার ড্রেনের জলে, চাঞ্চল্য
Image

ধলেশ্বরে বিস্তর পরিমাণ বাতিল নোট উদ্ধার ড্রেনের জলে, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরের ধলেশ্বর ১১ নম্বর রোড এলাকায় বৃহস্পতিবার দুপুরের একটু আগে প্রচুর সংখ্যায় বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট উদ্ধার হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে কালোধনের মালিকরা বুধবার সন্ধ্যারাতে বৃষ্টির সময় এই নোটের বান্ডিলগুলি ড্রেনে ফেলে দিয়েছে৷ আর জলে ভেসে ভেসে যাচ্ছিল এই নোটগুলি৷
বৃহস্পতিবার দুপুরের একটু আগে ধলেশ্বর ১১ নম্বর রোডের শেষ মাথায় রাস্তার উপর প্রচুর সংখ্যায় বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট পড়ে থাকতে দেখেন৷ জলকাদায় একাকার হয়ে ছিল নোটগুলি৷ এলাকার জনগণ নোটগুলি কুড়িয়ে নিয়েছে৷ এই ব্যপারে এলাকার লোকজন আগরতলা পূর্ব থানায় খবর দেয়৷ কিন্তু, আশ্চর্যের বিষয় হল খবর পাওয়ার প্রায় পৌণে এক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ ততক্ষণে এলাকার লোকজন ঐ নোটগুলি কুড়িয়ে নিয়ে পরিস্কার করে রৌদে শুকাতে দেয়৷ পুলিশ যখন যায় তখন আর কোন নোট রাস্তায় পড়ে নেই৷ এলাকার লোকজনের মারফত খবর নিয়ে পুলিশ থানায় চলে যায়৷ এলাকাবাসীর ধারণা, কালোধনের মালিকরা এই টাকা ঘরের মধ্যেই মজুত করে রেখেছিল৷ নোট বাতিল হওয়ার পর আর কোন সুযোগ পায়নি টাকাগুলি সরিয়ে ফেলার৷ তাই বৃষ্টির জলেই ভাসিয়ে দিয়ে নিজেদের অপরাধকে আড়াল করার চেষ্টা করেছে৷ প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরের বহু প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছে বিপুল পরিমানে কালোধন রয়েছে৷ এর মধ্যে বাতিল ৫০০ ও ১০০০ টাকার বিস্তর পরিমাণ নোটও রয়েছে৷ এই ব্যপারে আয়কর বিভাগের নীরব ভূমিকা নিয়েও জনমনে সংশয় দেখা দিয়েছে৷ অভিযোগ উঠেছে, শাসক দলের ছত্রছায়ায় থেকে বহু সরকারী কর্মচারী ও শীর্ষস্থানীয় আধিকারীকও কালোধনের মজুত ভান্ডার গড়ে তুলেছে৷ নোটবন্দির পর রাজ্যে আয়কর বিভাগের তেমন কোন হানাদারী নজরে আসেনি৷ উল্লেখ্য, মাসখানেক আগে উদয়পুরেও ড্রেনের মধ্যে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট পড়ে থাকতে মিলেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top