News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় রেল লাইনে উদ্ধার যুবকের মৃতদেহ, মৃত্যু নিয়ে রহস্য
Image

তেলিয়ামুড়ায় রেল লাইনে উদ্ধার যুবকের মৃতদেহ, মৃত্যু নিয়ে রহস্য

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ এপ্রিল৷৷ রেলে কাটা পড়ে মৃত্যু হলো বছর পয়ত্রিশের এক যুবকের৷ ঘটনা তেলিয়ামুড়ার মাইগঙ্গাঁ এলাকায় রেল লাইনে৷ নিহত যুবকের নাম রতন দাস (৩৫)৷ কিন্তু রেলে কাটা পড়ে যুবকের অস্বাভাবিক মৃত্যুর বিষয় নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরনে, তেলিয়ামুড়ার মাইগঙ্গাঁ এলাকার রাধা চরন দাসের ছেলে রতন বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ ঘর থেকে বেরিয়ে বাড়ির পার্শ্ববতী রেল পথের কাছে যায় এবং ভোর সারে চারটা নাগাদ গৌহাটি থেকে আগরতলা গামী মালবোঝাই ট্রেনের নিচে কাটা পড়েছে বলে খবর৷ তেলিয়ামুড়া জিআরপি থানার এ এস আই প্রদীপ দাসের মতে সকাল সকাল ছয়টা নাগাদ রেলে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পায়৷
এই ঘটনাটি ঘটে রেলের কিমি ১৪২ এর ৩-৪ এর মধ্যে৷ তবে সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের শেষেই সব কিছু বলা সম্ভব হবে বলে রেল পুলিশের অভিমত৷ রেলে কাটা পড়ে যুবকের মৃত্যুর বিষয় নিয়ে মাইগঙ্গাঁ এলাকায় নানা প্রশ্ণ উঠছে৷ অনেকের মতে রতন দাস বৃহস্পতিবার ভোরে কি কারনে রেল লাইনের কাছাকাছি যাবে৷ পরিবারের লোকদের অভিমত রতন আত্মহত্যাও করতে পারেনা৷ তেমন কোন পারিবারিক সমস্যা ও নেই৷ এলাকাবাসী অনেকের মতে এই মৃত্যুর পেছুনে রহস্য রয়েছে৷ রতনকে খুন করে রেল লাইনে নিক্ষেপ করার অভিযোগ ও উড়িয়ে দিচ্ছেনা অনেকে৷ কিন্তু এক সন্তানের জনক রতনের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top