News Flash

  • Home
  • Uncategorized
  • তান্ত্রিকের পরামর্শে ব্যবসায়ে শ্রীবৃদ্ধিতে ভ্রাতৃবধূকে ধর্ষণ করে খুন করল ব্যবসায়ী
Image

তান্ত্রিকের পরামর্শে ব্যবসায়ে শ্রীবৃদ্ধিতে ভ্রাতৃবধূকে ধর্ষণ করে খুন করল ব্যবসায়ী

মেরঠ(উত্তরপ্রদেশ), ২১ এপ্রিল (হি.স.) : ভ্রাতৃবধূর জন্যই নাকি ব্যবসা ক্ষতির মুখে পড়েছে| তাই তান্ত্রিকের পরামর্শে তাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল এক গয়না ব্যবসায়ীর বিরুদ্ধে| এই ঘটনায় পুলিশ মেরঠের ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে| পুলিশি জেরার মুখে পড়ে ব্যবসায়ী নিজের দোষ কৱুল করেছে বলে দাবি পুলিশের|
পুলিশ সূত্রে খবর, মেরঠের বাসিন্দা সঞ্জয় ভার্মার গয়নার ব্যবসা ভালো চলছিল না| তাই লাভের মুখ দেখতে সে তান্ত্রিকের কাছে যায়| অভিযোগ, তান্ত্রিকের পরামর্শে বৃহস্পতিবার ভাইয়ের বাড়িতে যায় সে| সেই সময়, ভাই বাড়িতে ছিল না| সঙ্গে ছিলেন অন্য দুই ভাইও| সঞ্জয় ওই দুই ভাইকে টাকা দিয়ে বাজার থেকে মদ আনতে পাঠায়| তাঁরা বেরিয়ে গেলে ভ্রাতৃবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ| তারপর সেখান থেকে সঞ্জয় ভার্মা পালিয়ে যায়| অভিযোগ পাওয়ার পর সঞ্জয় ভার্মাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top