নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ এপ্রিল৷৷ ১৭ বছরের এক নাবালককে শাস্তি প্রদান করল কৈলাসহর জোভেনাইল আদালত৷ তার বিরুদ্ধে ৪৪৮,৩৯২,৫০৬-আই পি সি ধারায় শাস্তি প্রদান করা হয়৷
বিশ্বজিৎ কর্মকার (১৭) প্রায় আট মাস পূর্বে তার নিকটাত্মীয়কে গলায় ছুরি ধরে নগদ অর্থ সহ কিছু স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়৷ কুমারঘাট থানায় তার বিরুদ্ধে মামলা হলে তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়৷ তার বয়স ১৮ না হওয়াতে মামলাটি চলে যায় জোভেনাইল আদালতে৷ সাক্ষি প্রমানে বিশ্বজিৎ কর্মকার দোষী প্রমাণিত হয়৷ তার শাস্তি প্রদান করা হয় সপ্তাহে এক দিন দুই ঘন্টা করে কুমারঘাট হেলথ সেন্টারে বিনা পয়সায় রোগীদের সেবা করা তিনমাস৷ এইরকম শাস্তির খবর ঊনকোটি জেলায় কোনদিন হয়নি৷ জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারপতি সর্বজিৎ চৌধুরী, সদস্য কামাল মছদ্দর এই দুই জনের বেঞ্চ এই রায় প্রদান করেন গতকাল৷ সরকার পক্ষের এই মামলা পরিচালনা করেন আইনজীবী শায়ন চক্রবর্তী৷ ব্যতিক্রমী এই সাজা ঘোষণার খবর জানাজানি হতে বিভিন্ন মহল থেকে নানা জল্পনা শুর হয়েছে৷
গলায় ছুরি ধরে লুটপাট, কিশোরের সাজা বিনা পয়সায় রোগীর সেবা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















