News Flash

  • Home
  • Uncategorized
  • আসল-নকল নিয়ে টানাপোড়েনে পাহাড়ে দুর্বল হচ্ছে আইপিএফটি
Image

আসল-নকল নিয়ে টানাপোড়েনে পাহাড়ে দুর্বল হচ্ছে আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ আসল-নকল নিয়ে টানাপোড়েন ক্রমশ চলছে আইপিএফটি’তে৷ দলের নবগঠিত গোষ্ঠি তারাই আসল আইপিএফটি বলে দাবি করার পর বৃহস্পতিবার এনসি দেববর্মার গোষ্ঠি স্পষ্ট জানিয়েছে, দলের শাখা সংগঠনগুলি তাদের সাথে রয়েছে৷ ফলে, নবগোঠিত গোষ্ঠি নকল আইপিএফটি৷
এদিন সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সভাপতি দাবি করে এন সি দেববর্মা জানান, বুধবার দলের কেন্দ্রীয় কার্যকরী সমিটির বর্দ্ধিত অধিবেশন অনুষ্ঠিত হয়েছে৷ ঐ অধিবেশনে পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি, কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় কমিটি ও সারা রাজ্যের ২৯টি বিভাগীয় কমিটির মধ্যে ২৬টি বিভাগীয় কমিটির সভাপতি, সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেছেন৷ পূর্ব নির্ধারিত কর্মসূচী থাকায় বাকি ৩টি ভিবাগীয় কমিটির নেতৃবৃন্দ এই অধিবেশনে অংশগ্রহণ করতে পারেননি৷ ঐ অধিবেশনে পার্টির শাখা সংগঠন আইডব্লিউএফটি, ইয়ুথ আইপিএফটি, আটিসা নেতৃবৃন্দ এবং পার্টির ভ্রাতৃপ্রতিম সংগঠন টিইউকেএস এবং টিএনটিএ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন৷ সবমিলিয়ে মোট ১৯৭ জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেছেন৷ এনসিবাবু এদিন দাবি করেন, শাখা সংগঠনগুলি যাদের সমর্থন করে তাদের হাতেই দলের রাশ বর্তায়৷ কিন্তু, নবগঠিত গোষ্ঠি নিজেদের আসল আইপিএফটি’র দাবিদার বলে ঘোষণা দিয়েছে৷ তিনি জানান, তাদের এই কাজ দলের গঠনতন্ত্র বিরোধী৷ তাই, দলীয় শৃংঙ্খলার রক্ষার স্বার্থে এবং দলবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার কারণে আইপিএফটি থেকে ইতিমধ্যে কয়েকজনকে বহিস্কার করা হয়েছে৷ রাণাকিশোর রিয়াং, সুবোধ দেববর্মা এবং সুকুমার দেববর্মা সহ আরও কয়েকজনকে খুব শীঘ্রই দল থেকে বহিস্কার করা হবে৷ এদিন তিনি স্পষ্ট জানান, আইপিএফটি পৃথক রাজ্যের দাবি থেকে সরছে না৷ আগামীদিনে এই দাবীতে আন্দোলনকে আরও সুদৃঢ় এবং সুসংহত করার লক্ষ্যে শক্তিশালী কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে৷ তবে, দল যেখানে বিভাজিত সেখানে পৃথক রাজ্যের দাবিতে লড়াই আদৌ ঠিকে থাকবে কি না, সেই প্রশ্ণের সুস্পষ্ট কোন উত্তর তিনি দিতে পারেননি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top