News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌড়ায় সশস্ত্র জঙ্গীদের আনাগোনা, চলছে চিরুনী তল্লাসী
Image

কলমচৌড়ায় সশস্ত্র জঙ্গীদের আনাগোনা, চলছে চিরুনী তল্লাসী

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৩১ মার্চ৷৷ সন্ধ্যরাতে সশস্ত্র জঙ্গীদের আনাগোনা ঘিরে কলমচৌড়া এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ দশ বারো জনের ঐ জঙ্গী দলটির সন্ধ্যানে বিএসএফ এবং পুলিশ যৌথভাবে চিরুনী তল্লাসী চালিয়ে যাচ্ছে৷ রাতে খবর লেখা পর্যন্ত ঐ জঙ্গীদলের হদিশ পায়নি নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷ পুলিশের একটি সূত্র অবশ্য দাবি করছে এটি একটি গুজব৷ তারপরও পুলিশ তল্লাসী চালিয়ে যাচ্ছে৷
সংবাদে প্রকাশ, সোনামুড়া থেকে ক্রুইজার গাড়ি নিয়ে আসছিলেন চালক মামুন মিয়া৷ কলমচৌড়া থানার অধীন গলাচিপা এলাকায় পৌঁছতেই দশ বারো জনের একটি সশস্ত্র জঙ্গীদল গাড়ি থামানোর জন্য হাত দেখায়৷ কিন্তু চালক গাড়ি না থামিয়ে চলে আসেন৷ মামুন মিয়া দ্রুত ছুটে যান দক্ষিণ কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রবীর পালের বাড়িতে৷ গোটা ঘটনা খুলে বলেন মামুন৷ তিনি জানিয়েছেন, সশস্ত্র জঙ্গীরা সংখ্যায় দশ বরো জন হবে৷ তাদের হাতে আগ্ণেয়াস্ত্র ছিল৷ তবে সবার হাতে এক ধরনের আগ্ণেয়াস্ত্র ছিল না৷ তাদের পোশাক সবার একরকম নয়৷ মাথায় টুপি কিংবা বেইস কেপও ছিল না অনেকরই৷ ভীতসন্ত্রস্ত মামুন মিয়ার কাছ থেকে এই কথা শুনে প্রধান প্রবীর রায় সঙ্গে সঙ্গেই কলমচৌড়া থানায় বিষয়টি জানান৷ পুলিশ কলমচৌড়াস্থিত বিএসএফের কোম্পানী কমান্ডেন্টকে জানানো হয়েছে৷ খবর পেয়ে বিশাল সংখ্যায় পুলিশ, টিএসআর এবং বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায়৷ চালানো হয় চিরুনী তল্লাসী৷ এদিকে, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে বাংলাদেশ থেকে জঙ্গীরা পালিয়ে এসেছে৷ কেন তারা এসেছে এনিয়ে চলছে আলোচনা৷ আশঙ্কা করা হচ্ছে খুব শীঘ্রই ঐ জঙ্গীরা আত্মসমর্পণ করতে পারে৷ তবে কারণ যাই হোক জঙ্গীদের আনাগোনা ঘিরে নতুন করে আতঙ্কা ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকা কলমচৌড়ায়৷ স্থানীয়দের দাবি বাংলাদেশের সিলেট জেলায় জঙ্গীদের বিরুদ্ধে সেই দেশের নিরাপত্তা বাহিনী জোরদার অভিযান শুরু করেছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top