News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে বিজেপির সভায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ
Image

সাব্রুমে বিজেপির সভায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ মার্চ৷৷ এই দেশের মধ্যে যদি কোন ভ্রষ্টাচারী মূখ্যমন্ত্রী থাকেন, তিনি হলেন এই রাজ্যের মানিক সরকার৷ এই রাজ্যে আগুন জ্বালিয়ে দিয়ে তিনি রাজ্যে থেকে পালিয়ে চেন্নাই এ গিয়ে সমুদ্রের হাওয়া খাচ্ছেন৷ চাকুরি ইস্যুতে যদি হরিয়ানার মুখ্যমন্ত্রী জেনে যেতে পারেন মানিক সরকার কেন যাবেনা৷ তিনি ও সমান দোষী, তারজন্য সিবিআই তদন্তের দাবী করছে বিজেপি৷ আজ বৃহস্পতিবার সাব্রুম শহরে বিজেপির উদ্যোগে আয়োজিত এক প্রকাশ্য সভায় এই ভাবে মানিক সরকারকে কঠোর করে বক্তব্য রাখেন বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব দেব৷
সভায় এছাড়াও বক্তব্য রাখেন বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক, তিনি বলেন, রাজ্যের শেষ প্রাপ্ত এই সাব্রুম থেকেই শুরু হতে নতুন অধ্যায় পরিবর্তনের যাত্রা৷ এই রাজ্যে ৬০ হাজার শূন্যপদ খালি পরে আছে অথচ সেই গুলোকে পূরণ করার কোন উদ্যোগ নেই৷ উপরক্ত সিপিএমের পাপে ১০৩২৩ জনকে বেকার বানিয়ে দিয়েছে৷ ৮ লক্ষ বেকারের জীবন যৌবন শেষ করে দিচ্ছে৷ এই রাজ্যের সরকারী কর্মচারীরা দেশের মধ্যে সর্বনির্ম্ন বেতন পান৷ সুবল বাবু ঘোষণা দেন, বিজেপি সরকারে এলে প্রথম কেবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন, ছয় মাসের মধ্যে ৬০ হাজার বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে৷ এই সভায় সাব্রুম মহকুমারের ২৫১ পরিবারে ১০৬১ জন বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top