News Flash

  • Home
  • Uncategorized
  • মৌলভিবাজারে সন্তানদের সঙ্গে নিয়ে জঙ্গীর আত্মঘাতী বিস্ফোরণে হত আট
Image

মৌলভিবাজারে সন্তানদের সঙ্গে নিয়ে জঙ্গীর আত্মঘাতী বিস্ফোরণে হত আট

ঢাকা, ৩০ মার্চ৷৷ অবশেষে দুইদিন ধরে চলা জঙ্গি-পুলিশ লড়াই শেষ হল৷ বাংলাদেশের মৌলভিবাজার সদর উপজেলার নাসির পুরে একটি বাড়িতে জঙ্গিদের লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ৷ বৃহস্পতিবার আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি সহ একই পরিবারের আটজননের মৃত্যুর মধ্য দিয়ে দুই দিন ধরে লড়াইয়ের অবসান হয়৷ নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলে জানা গিয়েছে৷ পুলিশের বক্তব্য অনুসারে বিস্ফোরণের তিব্রতা এতটাই ছিল যে নিহতদের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে৷ ফলে মোট কতজন জঙ্গি ঐ বাড়িতে লুকিয়ে ছিল সেটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না৷ দুই দিন ধরে জঙ্গি- পুলিশ লড়াইয়ে এদিন জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়৷ কিন্তু, তারা রাজি না হওয়ায় বাংলাদেশ পুলিশ অপারেশন হিটব্যাক শুরু করে৷ দ্রোন ক্যামেরায় পুলিশ দেখতে পায় পালাতে না পেরে গোটা পরিবার আত্মহত্যা করেছে বিস্ফোরণের মধ্য দিয়ে৷ এরপরই পুলিশ ঐ বাড়িতে ঢুকে ক্ষত বিক্ষত মৃতদেহগুলি উদ্ধার করে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top