News Flash

  • Home
  • Uncategorized
  • মাকে মারধর, বাবার বিরুদ্ধে মামলা ছেলের
Image

মাকে মারধর, বাবার বিরুদ্ধে মামলা ছেলের

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৯ মার্চ৷৷ রোজ মদমত্ত অবস্থায় নিজ স্ত্রীকে বেদম মারধর করার অভিযোগ মধুপুর থানায় মামলা করে পাষন্ড পিতার বিরুদ্ধে ছেলে৷ ঘটনাটি ঘটে কমলাসাগর বিধানসভার অধীন কোনাবন সীতাখলা গ্রামে৷ জানা যায়, রবীন্দ্র রুদ্রপাল দীর্ঘদিন যাবত নিজের স্ত্রীকে মদ্যপান করে  শারীরিকভাবে  অত্যাচার করছে৷ এমনকি নিজের স্ত্রীকে হাত পা বেঁধে মারধর করত বলে অভিযোগ করেছে৷ রবীন্দ্র রুদ্রপালের স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করে যাচ্ছিল৷ কিন্তু নিরুপায় হয়ে গত মঙ্গলবার রবীন্দ্র’র ছেলে মধুপুর থানায় মামলা করে৷ পরে মধুপুর থানার এএসআই সন্তোষ লোধ পুলিশ  বাহিনী নিয়ে সীতাখলা থেকে রবীন্দ্র রুদ্রপালকে গ্রেপ্তার করে নিয়ে আসে৷ বুধবার সকাল এগারটায় রবীন্দ্র রুদ্রপালকে বিশালগড় মহকুমার আদালতে নিয়ে যাওয়া হয়৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top