নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৯ মার্চ৷৷ রোজ মদমত্ত অবস্থায় নিজ স্ত্রীকে বেদম মারধর করার অভিযোগ মধুপুর থানায় মামলা করে পাষন্ড পিতার বিরুদ্ধে ছেলে৷ ঘটনাটি ঘটে কমলাসাগর বিধানসভার অধীন কোনাবন সীতাখলা গ্রামে৷ জানা যায়, রবীন্দ্র রুদ্রপাল দীর্ঘদিন যাবত নিজের স্ত্রীকে মদ্যপান করে শারীরিকভাবে অত্যাচার করছে৷ এমনকি নিজের স্ত্রীকে হাত পা বেঁধে মারধর করত বলে অভিযোগ করেছে৷ রবীন্দ্র রুদ্রপালের স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করে যাচ্ছিল৷ কিন্তু নিরুপায় হয়ে গত মঙ্গলবার রবীন্দ্র’র ছেলে মধুপুর থানায় মামলা করে৷ পরে মধুপুর থানার এএসআই সন্তোষ লোধ পুলিশ বাহিনী নিয়ে সীতাখলা থেকে রবীন্দ্র রুদ্রপালকে গ্রেপ্তার করে নিয়ে আসে৷ বুধবার সকাল এগারটায় রবীন্দ্র রুদ্রপালকে বিশালগড় মহকুমার আদালতে নিয়ে যাওয়া হয়৷
মাকে মারধর, বাবার বিরুদ্ধে মামলা ছেলের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















