News Flash

  • Home
  • Uncategorized
  • পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় হত তিন মহিলা, শিশুসহ জখম আটজন
Image

পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় হত তিন মহিলা, শিশুসহ জখম আটজন

চাপর (অসম), ৩০ মার্চ (হি.স.) : ধুবড়ি জেলার চাপর থানার অন্তর্গত বীরঘাট এলাকায় গুয়াহাটির এক তীর্থযাত্রী দলের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হলে ঘটনাস্থলেই তিন মহিলার করুণ মৃত্যু ঘটে। তাছাড়া এতে শিশু-মহিলা-সহ অন্য আট তীর্থযাত্রী গুরুতরভাবে ঘায়েল হয়েছেন। আহত সবাইকে বঙাইগাঁওয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের জনৈক যতীন ডেকার পত্নী চারুপ্রভা ডেকা (৫৫), উপেন কলিতার পত্নী অঞ্জলি কলিতা (৫০) এবং লোহিত বৈশ্যের পত্নী রেণু বৈশ্য বলে পরিচয় পাওয়া গেছে। তাঁরা সকলেই গুয়াহাটি মহানগরের চাঁদমারি থানার জ্যোতিনগরের বাসিন্দা।
জ্যোতিনগরেরই এগারো তীর্থযাত্রী এএস ০১ বিওয়াই ১৩৫৮ নম্বরের একটি ইকো ভ্যান নিয়ে ধুবড়ির মহামায়া মন্দির দর্শন করতে আসেন। দেবী মহামায়ার দর্শন ও পুজো করে ফেরার পথে সকাল প্রায় ৯.৪৫ মিনিট নাগাদ বীরঘাট এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ইকো ভ্যানটি। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন অভিশপ্ত গাড়ির ভিতর আবদ্ধ যাত্রীদের বের করতে থাকেন। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন চাপরের ওসি। যাত্রীদের গাড়ির ভিতর থেকে বের করে আনতে তাঁরাও হাত লাগান।
সবাইকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষাণা করে বাকি আট আহতকে তাৎক্ষণিকভাবে বঙাইগাঁওয়ের হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন ডাক্তাররা। সে অনুযায়ী সঙ্গে সঙ্গে তাঁদের বঙাইগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আহতরা যথাক্রমে গুয়াহাটি জ্যোতিনগরেরই বাসিন্দা বনমালি বর্মনের পত্নী সারু বর্মন (৫০), পাখিন কলিতার পত্নী রীতি কলিতা (৫০), প্রফুল্ল কলিতার পত্নী ও শিশুসন্তান নিলীমা কলিতা (৪৫) ও কৃষ্ণাংশু কলিতা, কমল ডেকার পত্নী ও দুই শিশুসন্তান জুরি ঠাকুরিয়া (৩৫), রিশান ডেকা (৬) ও গৌরঙ্গ ডেকা, যতীন ডেকার পুত্র কমল ডেকা (৩৮)।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top