News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে লাইনচ্যূত দিল্লিগামী মহাকোশল এক্সপ্রেস, আহত ১২ জন
Image

উত্তরপ্রদেশে লাইনচ্যূত দিল্লিগামী মহাকোশল এক্সপ্রেস, আহত ১২ জন

লখনউ, ৩০ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশে লাইনচ্যূত দিল্লিগামী নিজামউদ্দিন মহাকোশল এক্সপ্রেস ট্রেনের ৮টি বগি। বুধবার রাত ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের দুই শহর মোহাবা ও কুলপাহারের কাছে । রেল প্রতিনিধি সূত্রে কেউ জখম হননি বলে জানানো হলেও, এই দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন বলে দাবি প্রত্যক্ষ্যদর্শীদের। তাঁদের মধ্যে ছ’জনকে আশঙ্কাজনক অবস্থায় মাহোবা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। রেলপুলিশ ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিকও ঘটনাস্থলে রয়েছেন। ঝাঁসি, গোয়ালিওর, বান্দা এবং নিজামউদ্দিন স্টেশনে হেল্পলাইন চালু করা হয়েছে।
বুধবার জবলপুর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল মহাকুশল এক্সপ্রেস। রাত ২টো নাগাদ লখনউ থেকে ২৭০ কিলোমিটার দূরে মাহোবা জেলার কাছে কুলপাহাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি এসি টু টায়ার কোচ সহ মোট ৮টি কামরা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন নর্দার্ন রেলওয়ের জনসংযোগ আধিকারিক মঞ্জর কারার। এখনও অবধি দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। সবকিছু খতিয়ে দেখে খুব শিগগিরই রিপোর্ট দেবেন তাঁরা। যাত্রীদের পরিবারের জন্য ঝাঁসি, গোয়ালিয়র, বান্দা এবং নিজামুদ্দিন স্টেশনে বেশকিছু আপদকালীন ফোন নম্বর চালু করেছে রেল মন্ত্রক। সেগুলি হলো:
ঝাঁসি: ০৫১০১–১০৭২
গোয়ালিয়র: ০৭৫১–১০৭২
বান্দা: ০৫১৯২–১০৭২

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top