News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি দমনে মুসলিমদের লম্বা দাড়ি ও হিজাবে নিষেধাজ্ঞা জারি করল চিন সরকার
Image

জঙ্গি দমনে মুসলিমদের লম্বা দাড়ি ও হিজাবে নিষেধাজ্ঞা জারি করল চিন সরকার

বেইজিং, ৩০ মার্চ (হি.স.) : জঙ্গি দমনে দেশের মুসলিমদের জন্য নতুন কিছু নিয়ম চালু করতে চলেছে চিন সরকার| দেশের পশ্চিম প্রান্তের জিনজিয়াং প্রদেশের মুসলিম পুরুষরা আর লম্বা দাড়ি রাখতে পারবেন না| মহিলারাও কোনও হিজাব ব্যবহার করতে পারবেন না| আগামী ১ এপ্রিল থেকে জিনজিয়াং-এ ওই নিময় লাগু হচ্ছে|
গত কয়েক বছরে উইঘুর মুসলিম অধু্যসিত জিনজিয়াং প্রদেশে জঙ্গি কার‌্যকলাপে কয়েকশো মানুষের মৃতু্য হয়েছে| তার পর থেকে এই প্রদেশের ওপরে কড়া হচ্ছে বেইজিং| এর আগেও ওই প্রদেশের মানুষদের জন্য বেশকিছু আচরণবিধি লাগু করেছে চিন সরকার|
নতুন নির্দেশিকা অনুযায়ী বিমানবন্দর, রেল স্টেশনে মুখ ঢাকা যাবে না| এমনকি দেহ ঢাকা পোষাকও পরা যাবে না| এছাড়াও দেখতে হবে জাতীয় টিভি ও রেডিও চ্যানেল| এছাড়াও বিয়ের ক্ষেত্রে শরিয়তি আইনের থেকে গুরুত্ব দিতে হবে আইনি বিবাহকে| ইসলামি শিক্ষার বদলে গুরুত্ব দিতে হবে সরকারি শিক্ষা ব্যবস্থার ওপরে| সরকারি স্কুল কামাই করা যাবে না, পরিবার পরিকল্পনা মানতে হবে|
সম্প্রতি চিন থেকে বেশকিছু যুবক সিরিয়া ও ইরাকে আইএস-এ যোগ দিয়েছে বলে অভিযোগ| তার পর থেকেই কড়া ব্যবস্থা নিয়েছে সরকার| এর আগেও চিন সরকার জিনজিয়াং প্রদেশে সেনা অভিযান চালিয়েছে| বহুদিন ধরেই চিনের এই প্রদেশটি দেশ থেকে বেরিয়ে যাওয়ার দাবি করে আসছে| তা থেকেই গন্ডগোল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top