বেইজিং, ৩০ মার্চ (হি.স.) : জঙ্গি দমনে দেশের মুসলিমদের জন্য নতুন কিছু নিয়ম চালু করতে চলেছে চিন সরকার| দেশের পশ্চিম প্রান্তের জিনজিয়াং প্রদেশের মুসলিম পুরুষরা আর লম্বা দাড়ি রাখতে পারবেন না| মহিলারাও কোনও হিজাব ব্যবহার করতে পারবেন না| আগামী ১ এপ্রিল থেকে জিনজিয়াং-এ ওই নিময় লাগু হচ্ছে|
গত কয়েক বছরে উইঘুর মুসলিম অধু্যসিত জিনজিয়াং প্রদেশে জঙ্গি কার্যকলাপে কয়েকশো মানুষের মৃতু্য হয়েছে| তার পর থেকে এই প্রদেশের ওপরে কড়া হচ্ছে বেইজিং| এর আগেও ওই প্রদেশের মানুষদের জন্য বেশকিছু আচরণবিধি লাগু করেছে চিন সরকার|
নতুন নির্দেশিকা অনুযায়ী বিমানবন্দর, রেল স্টেশনে মুখ ঢাকা যাবে না| এমনকি দেহ ঢাকা পোষাকও পরা যাবে না| এছাড়াও দেখতে হবে জাতীয় টিভি ও রেডিও চ্যানেল| এছাড়াও বিয়ের ক্ষেত্রে শরিয়তি আইনের থেকে গুরুত্ব দিতে হবে আইনি বিবাহকে| ইসলামি শিক্ষার বদলে গুরুত্ব দিতে হবে সরকারি শিক্ষা ব্যবস্থার ওপরে| সরকারি স্কুল কামাই করা যাবে না, পরিবার পরিকল্পনা মানতে হবে|
সম্প্রতি চিন থেকে বেশকিছু যুবক সিরিয়া ও ইরাকে আইএস-এ যোগ দিয়েছে বলে অভিযোগ| তার পর থেকেই কড়া ব্যবস্থা নিয়েছে সরকার| এর আগেও চিন সরকার জিনজিয়াং প্রদেশে সেনা অভিযান চালিয়েছে| বহুদিন ধরেই চিনের এই প্রদেশটি দেশ থেকে বেরিয়ে যাওয়ার দাবি করে আসছে| তা থেকেই গন্ডগোল|
জঙ্গি দমনে মুসলিমদের লম্বা দাড়ি ও হিজাবে নিষেধাজ্ঞা জারি করল চিন সরকার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















