News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশি যন্ত্রাংশ দিয়ে তৈরি আইনী অনুমোদনহীন টমটম রাস্তায় চলাচল নিষিদ্ধ করল উচ্চ আদালত
Image

বিদেশি যন্ত্রাংশ দিয়ে তৈরি আইনী অনুমোদনহীন টমটম রাস্তায় চলাচল নিষিদ্ধ করল উচ্চ আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ বিদেশি যন্ত্রাংশ দিয়ে তৈরি আইনী অনুমোদনহীন টমটম রাস্তায় চলাচল নিষিদ্ধ করল উচ্চ আদালত৷ মঙ্গলবার উচ্চ আদালতে বিচারপতি শুভাশিস তলাপাত্রের সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছে৷ পাশাপাশি রাজ্য সরকারকে একটি কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে৷
রাস্তায় বেআইনীভাবে টমটম চলছে সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা উচ্চ আদালতে দায়ের করেছিলেন কনিষ্ক সিনহা৷ পিটিশন দাখিলকারীর বক্তব্য, রাস্তায় অধিকাংশ টমটম বেআইনীভাবে চলাচল করছে৷ সেগুলির কোন আইনী অনুমোদন নেই৷ বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ দিয়ে তৈরি টমটমগুলি কোন পারমিট নেওয়া হয়নি৷ মঙ্গলবার উচ্চ আদালতে এই মামলার শুনানি হলে বিচারপতি শুভাশিস তলাপাত্র জানতে চান অনুমোদনহীন টমটমগুলির বিরুদ্ধে রাজ্য সরকার কোন ব্যবস্থা নিয়েছে কিনা৷ রাজ্য সরকারের পক্ষে আইনজীবী উচ্চ আদালতে জানান, ইতিমধ্যেই টমটম গুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ নাম্বারিং সহ রেজিস্ট্রেশান অনেক টমটমের দেওয়া হয়েছে৷
উচ্চ আদালতের বিচারপতি এদিন রায় দেন যাদের পারমিট দেওয়া হয়েছে তারা রাস্তায় চলতে পারবে৷ বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ দিয়ে তৈরি টমটমগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ যারা পারমিট নেয়নি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে৷ রায়ে তিনি বলেন, পারমিট ছাড়া রাস্তায় চলাচল সম্পূর্ণ বেআইনী৷ বেআইনী টমটমগুলিকে চিহ্ণিত করে রাস্তায় চলাচল বন্ধ করতে হবে৷ এদিন তিনি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন একটি টিম গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top