News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণ সংক্রান্ত ঘটনায় দেবীপুরে ভিন্ন জনমত, মামলা হলেও গ্রেপ্তার নেই
Image

ধর্ষণ সংক্রান্ত ঘটনায় দেবীপুরে ভিন্ন জনমত, মামলা হলেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, কমলাসাগর, ২৮ মার্চ৷৷ ধর্ষণ সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগরের দেবীপুর থানা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ একংশ জনগণের অভিযোগ চা বাগানের এক মহিলা শ্রমিক ধর্ষিতা হয়েছেন৷ আবার জনগণের আরেকটা অংশের অভিযোগ মহিলা ঐ যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে৷ এলাকাবাসীর দুই পক্ষের ভিন্ন মতামতের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ অন্যদিকে, থানায় মামলা হলেও পুলিশ গ্রেপ্তার করেনি অভিযুক্তকে৷
সংবাদে প্রকাশ, কমলাসাগরের দেবীপুর থানার অধীন ২৬ কার্ড এলাকার বাসিন্দা উত্তম দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এলাকারই এক গৃহবধূকে ধর্ষণ করেছে বলে৷ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবীতে শাসক দলের তরফ থেকে থানায় ডেপুটেশন ও মিছিল করা হয়েছে৷ জানা গিয়েছে, কমলা সাগরের মিয়া পাড়া চা বাগান এলাকার এক চাষীর মেয়েকে খোয়াইয়ের বাচাইবাড়িতে বিয়ে দেওয়া হয়৷ বর্তমানে ঐ গৃহবধূ দুই সন্তানের জননী৷ কিছুদিন আগে তার বাপের বাড়িতে বেড়াতে আসে৷ শনিবার রাস্তার পাশে একাকিত্বের সুযোগ পেয়ে ২৬ কার্ড এলাকার বাসিন্দা তথা দুই সন্তারের পিতা উত্তম দাস রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যায় এবং ঐ গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ দেবীপুর গো-প্রজনন কেন্দ্রের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ঐ মহিলাকে ধর্ষণ করা হয়৷ মহিলার চিৎকার শুনে এলাকারই এক যুবক এগিয়ে যায়৷ সেখানে গিয়ে উত্তমকে হাতেনাতে ধরে ফেলে বলে জানা গিয়েছে৷ ঐ যুবক মহিলাকে তার বাড়িতে পৌঁছে দেন৷ অন্যদিকে লোকলজ্জা ও দাম্পত্য জীবনের কথা ভেবে মহিলা প্রথমে বিষয়টি চেপে গিয়েছিলেন৷ পরে সোমবার রাতে উত্তম দাসের বিরুদ্ধে দেবীপুর থানায় মামলা দায়ের করা হয়৷
এদিকে, ধর্ষণের অভিযোগে ঐ নীরহ যুবককে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ উঠছে৷ এলাকাবাসীর একাংশের মারফত জানা যায় গত ২৫মার্চ মিয়া পাড়ার বাগানে কর্মরত তিন মহিলা শ্রমিক মদমত্ত অবস্থায় চা বাগানের পাশে হেলেদোলে যাচ্ছিল৷ তখনই দুই সন্তানের পিতা উত্তম দাস চা বাগানে কাজ সেরে রাস্তা দিয়ে যাচ্ছিল৷ তখন তিন মহিলা মধ্যে একজন মহিলা খুব অস্বাভাবিক অবস্থায় দাঁড়াতে পারছিল না৷ তখন তাকে ধরে নিয়ে বলটু ওরাং এর বাড়ির সামনে দিয়ে আসে উত্তম৷
জানা যায় ওরাং পরিবারের ঐ মহিলা বাপের বাড়িতে আসে অভাবের কারণে৷ মহিলাটির বিয়ে হয়েছিল খোয়াইতে৷ সেখান থেকে বাপের বাড়ি মিয়া পাড়া চা বাগানে আসে দশ থেকে বার দিন হবে৷ পরে ২৭ মার্চ প্রথমে শাসক দলের পক্ষ থেকে আসামী গ্রেপ্তারের দাবিতে মিছিল করে দেবীপুর বাজারে৷ মধুপুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলার বাপের বাড়ির পক্ষ থেকে৷ মিয়া পাড়ার চা বাগানের সর্দার শাহালম মিয়ার কাছ থেকে জানা যায়, এমন কোনো অভিযোগ তার কাছে আসেনি৷ মঙ্গলবার এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরী ঘটনাটির বিষয়ে কথা বলেও উভয়ের মধ্যে মীমাংসা করার পক্ষে মত ব্যক্ত করেন৷ জানা গিয়েছে, উত্তম দাস বিজেপি সমর্থিত বলে জানা যায়৷ ঘটনাটাকে একটা চক্রান্ত বলে অভিযোগ করছেন উত্তম দাস৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top