নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ মার্চ৷৷ ভিলেজ এলাকার বিভিন্ন সমস্যা সহ তিন দফা দাবি নিয়ে বিডিও’র উদ্দেশ্যে তেলিয়ামুড়া আর ডি ব্লকের খামার বাড়ি এডিসি ভিলেজ কার্যালয়ে ডেপুটেশান প্রদান করে আইপিএফটি তেলিয়ামুড়া মহকুমা কমিটি৷ মঙ্গলবার দুপুরে আয়োজিত ডেপুটেশান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য আইপিএপটি কমিটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া৷ এছাড়াও ছিলেন, মহকুমা কমিটির সম্পাদক সুনীল দেববর্মা ও উদারকান্ত মলসম৷
এদিন ডেপুটেশানের পূর্বে খামারবাড়ী এলাকায় একটি মিছিল সংগঠিত করে৷ পরে মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে খামারবাড়ি ভিলেজ কার্যালয়ের সামনে জমা হয়৷ ভিলেজ কার্যালয়ের অধীনে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করে৷ পরে ছয়জনের একটি প্রতিনিধি দল ভিলেজ কার্যালয়ে প্রবেশ করে ভিলেজ সচিবের হাতে তিন দফা দাবি সনদ তুলে দেয়৷ উদারকান্ত মলসমের নেতৃত্বে ছয় জনের প্রতিনিধি দলে ছিলেন চিন্তামণি জমাতিয়া, বিনিতা দেববর্মা, ঝর্ণা দেববর্মা সহ আরো অনেকে৷ তিন দফা দাবি গুলির মধ্যে প্রথম দাবি হল ভিলেজ এলাকার অঞ্জরানী জমাতিয়া ২০১৪-১৫ অর্থবর্ষে আইএওয়াই ঘর বরাদ্দকৃত হলেও আজ পর্যন্ত তার ভাগ্যে ঘর জুটেনি৷ কেন্দ্রীয় এমজিএন রেগা প্রকল্পের কাজের টাকা বৃদ্ধি করে ২০০ টাকা করতে হবে৷ এমনকি প্রতিমাসের কাজের টাকা এই মাসে প্রদান করা৷ এদিনের ডেপুটেশানকে সামনে রেখে মেবার জমাতিয়া বর্তমান সরকারের তীব্র বিরোধিতা করেন৷ তিনি বলেন, বর্তমান সরকারের প্রশাসনিক ব্যবস্থায় গিরিবাসীরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত৷ তিনি আরো বলেন, এডিসি ভিলেজগুলিতে কেন্দ্রীয় আবাসন যোজনা, এমজিএন রেগা প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে দূর্নীতি হচ্ছে৷ তিনি দাবি তুলেন দূর্নীতি বন্ধের জন্য আইপিএফটি তীব্র আন্দোলনে নামবে বলে বক্তব্যে তুলে ধরেন৷
তেলিয়ামড়ায় বিডিওকে তিন দফা দাবীতে আইপিএফটির ডেপুটেশন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















