নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ উদয়পুর-গর্জি রুটে রেল লাইনে আগামী ৩১ মার্চ সুরক্ষা পর্যবেক্ষণ অনুষ্ঠিত হবে৷ রেলওয়ে সেফটি কমিশনার শৈলেশ কুমার পাঠক ঐদিন রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ করবেন৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের তরফে জানানো হয়েছে, ঐদিন উদয়পুর-গর্জি রুটে প্রচন্ড গতিতে রেল চলবে৷ তাই রেল লাইনের আশেপাশে দিয়ে যাতায়াতে সতর্ক থাকতে সকলকে বলা হয়েছে৷ রেল লাইনের আশেপাশে গবাদি পশু যেন না নিয়ে যাওয়া হয় সে বিষয়েও অনুরোধ জানানো হয়েছে৷ রেললাইন পারাপারের ক্ষেত্রে রোড ওভারব্রিজ এবং রোড আন্ডার ব্রিজ অবলম্বন করার জন্যও অনুরোধ জানানো হয়েছে৷
উদয়পুর-গর্জি লাইনে রেলের সুরক্ষা পর্যবেক্ষণ ৩১ মার্চ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















