News Flash

  • Home
  • Uncategorized
  • স্মার্ট সিটি ও অম্রুত পদক্ষেপে দেশের ৯৪টি নগর ও শহরকে ক্রেডিট রেটিং, উপযুক্ত মানে উঠতে পারেনি আগরতলা
Image

স্মার্ট সিটি ও অম্রুত পদক্ষেপে দেশের ৯৪টি নগর ও শহরকে ক্রেডিট রেটিং, উপযুক্ত মানে উঠতে পারেনি আগরতলা

নয়াদিল্লি, ২৭ মার্চ৷৷ স্মার্ট সিটি এবং অম্রুত পদক্ষেপে ক্রেডিট রেটিংয়ে উপযুক্ত মানে উঠতে পারেনি আগরতলা৷ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক ৯৪টি নগর ও শহরকে ক্রেডিট রেটিং দিয়েছে৷ তাতে আগরতলার নাম নেই৷ একবছরের মধ্যে উপযুক্ত মানে উঠে আসতে সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় গ্রমোন্নয়ন মন্ত্রক৷
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্মার্ট সিটি মিশন আটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আর্বান ট্রান্সফরমেশন (অম্রুত)-এর আওতায় ৫০০টির মধ্যে ৯৪ টি নগরীকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে নগর ও শহরের ক্রেডিট রেটিং -এ বিশেষ অগ্রগতি লক্ষ্য করা গেছে৷ সম্পদের সহজলভ্যতার জন্য মিউনিসিপ্যাল বন্ড জারির ক্ষেত্রে সংশ্লিষ্ট রেটিং জরুরি৷ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু শনিবার মন্ত্রকের ক্রেডিট রেটিং পদক্ষেপ সংক্রান্ত পর্যালোচনায় অংশগ্রহণ করেন৷ এতে দেখা যাচ্ছে এদের মধ্যে ৫৫টি নগরী বিনিয়োগ গ্রেড এর মান অর্জন করেছে৷ শ্রী নাইডু বিশেষভাবে উল্লেখ করেন যে, ৫৯ শতাংশ নগরীকে বিনিয়োগ গ্রেডের রেটিঙের আওতায় আনা সম্ভব হয়েছে৷ দেশের নগর পরিচালন কর্তৃপক্ষ সমূহকে আর্থিক পরিস্থিতির দিক থেকে অভাবনীয় রকমের ইতিবাচক অবস্থায় পাওয়া গেছে৷ দেশের ১৪টি রাজ্য থেকে নএই ক্রেডিট রেটিং সংক্রান্ত ব্যাপারের আওতাভুক্ত ৯৪টি নগরীকে চিহ্ণিত করা হয়েছে৷ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষে পাঁচটি নগর রূপান্তরমূলক সংস্কারের অন্যতম হিসেবে ক্রেডিট রেটিঙের বিষয়টিকে উৎসাহিত করা হচেছ৷ চলতি বছরেই শহুরে জনসংখ্যার মোট প্রায় ৬৫ শতাংশ হিসেবে ৫০০টি শহর ও নগরই ক্রেডিট রেটিঙের আওতায় আসবে৷ এএএ মান থেকে ডি মান পর্যন্ত সর্বমোট ২০টি রেটিং রেঞ্জ আছে৷ বিবিবি পর্যন্ত মানকে বিনিয়োগ গ্রেডের আওতায় রাখা হয়েছে৷ আর এড নীচের রেটিং -এ মিউনিসিপ্যাল বন্ড জারির ক্ষেত্রে প্রয়োজনীয় মান অর্জনের জন্য মন্ত্রক থেকে ইতিবাচক হস্তক্ষেপের সংস্থান রয়েছে৷ নগর পরিচালন কর্তৃপক্ষের সম্পদ ও দায়বদ্ধতার নিরিখেই ক্রেডিট রেটিং এর বিষটি মঞ্জুরি পায়৷ এর মধ্যে রাজস্ব প্রবাহ, মূলধন বিনিয়োগের জন্য সহজলভ্য সম্পদ সহর সংশ্লিষ্ট বেশ কিছু শর্তপূরণ জরুরি হয়ে থাকে৷ সংশ্লিষ্ট ক্রেডিট রেটিং অনুযায়ী বিভিন্ন নগর ও শহরকে আলাদা মানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এর মর্ধ্যে সর্বোচ্চ মানের জায়গায় রয়েছে নয়াদিল্লি পুর পরিষদ (এন ডি এম সি), নভি মুম্বাই ও পুনে৷ এর পরের ধাপে রয়েছে আহমেদাবাদ, বিশাখাপত্তনম ও বৃহত্তম হায়দ্রাবাদ ও পুর নিগর৷ এভাবেই ৯৪টি নগর ও শহরকে ভাগ করে সর্বনিম্ন বি পর্যায়ে এসেছে ওড়িশার ভদ্রক নগরী৷ প্রসঙ্গতঃ এই তালিকার অন্তর্ভূক্ত নিম্ন পর্যায়ভুক্ত ৩৯টি নগর ও শহরকে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের বেঁধে দেওয়া সময়সীমা অনুসারে পরবর্তী এক বছরের মধ্যে নিজেদের রেটিং উপযুক্ত মানে তুলে আনতে হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top