News Flash

  • Home
  • Uncategorized
  • জনকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয় ঃ সুপ্রিম কোর্ট

জনকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয় ঃ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৭ মার্চ (হিস)৷৷ কোনও জনকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয়৷ সোমবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ তবে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলারমতো প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করতেই পারে সরকার৷ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এসখেহর জানিয়েছেন, ‘জনকল্যাণমূলক স্কিমে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না৷ যে সমস্ত প্রকল্পে সরকারি সুবিধা পাওয়া যায় না, সেখানে আধারের ব্যবহার চলতে পারে৷ ‘আধার কার্ডের ব্যবহারকে চ্যালেঞ্জ করে যে সব মামলা হয়েছে তার শুনানির জন্য ৭ বিচারপতিদের নিয়ে বিশেষবেঞ্চ তৈরি করতে হবে বলে জানান প্রধান বিচারপতি জে এসখেহর৷ তবে, সেই বেঞ্চ এখনও গঠন করা সম্ভব নয় বলি তিনি জানিয়ে দিয়েছেন৷
উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে সুবিধা নেওয়ার জন্য আধার কার্ড ব্যবহার বাধ্যতামূলক করেছিল৷ সম্প্রতি প্রায় ৩৬টি কেন্দ্রীয় সরকারি প্রকল্পে ১২ ডিজিটের আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে৷ সেগুলিরমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আয়কর রিটার্নস প্যান, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল পরিষেবা এমনকি সুকল পড়ুয়াদের মিড ডে মিলের মতো প্রকল্প রয়েছে৷ এছাড়া স্কলারশিপের জন্য এবং ড্রাইভিংলাইসেন্স, মোবাইল পরিষেবা এমনকি সুকল পড়ুয়াদের মি ডে মিডের মতো প্রকল্প রয়েছে৷ এছাড়া স্কলারশিপের জন্য এবং সংরক্ষিত ও প্রতিবন্ধী তালিকায় নাম নথিভুক্ত করে সরকারি প্রকল্পের সুবিধে নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর৷ সরকারি তরফে এও বলা হয়েছে যে, ৩০ জুনের মধ্যে সবাইকে এওই বায়োমেট্রিক পরিচয় পত্র দেওয়ার চেষ্টা করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top