হায়দরাবাদ, ২৮ মার্চ (হি.স.) : গরমে পুড়ছে তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ| চলতি সপ্তাহ শেষ হওয়ার আগে এই পরিস্থিতি থেকে নিস্তার পাচ্ছে না এই দুই রাজ্য| সোমবারই পেরিয়ে গেল ৪০ ডিগ্রির ঘর| তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে গতকাল অনন্তপুরে সর্বাধিক তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস| মঙ্গলবারও এখনকার তাপমাত্রা ছিল ৪১ডিগ্রি সেলসিয়াস| হায়দরাবাদের তাপমাত্র কিছুটা কম থাকলেও তা অস্বস্থি ছড়াতে যথেষ্ট| এদিন হায়দরাবাদের সর্বোচ্চ তামপাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস| চলতি সপ্তাহে এর নিচে নামবে না এই দুই রাজ্যের তাপমাত্রা|
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, এবছর গরম পড়বে আগের থেকে বেশি| তাদের সেই পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে মার্চের শেষেই তাপমাত্রা পেরিয়ে গেল ৪০ ডিগ্রির ঘর| তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে| সোমবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে সর্বাধিক তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস| পিছিয়ে ছিল না তেলাঙ্গানার আদিলাবাদও| সেখানে তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস| নিজামাবাদ ৪১.২ ডিগ্রি|
হায়দরাবাদ মিটিওরলজিক্যাল সেন্টারের তথ্য বলছে, হায়দরাবাদ শহরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস| যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি| মেহৱুবনগর ও মেডকে তাপমাত্রার পারদ পেরয় ৪০ ডিগ্রি সেলসিয়াস| অন্ধ্রপ্রদেশে কার্নুলে ৪০ ডিগ্রি এবং তিরুপতিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস|
আবহাওয়া দফতর জানিয়েছে, এইরকম শুষ্ক আবহাওয়া আরও পাঁচদিন জারি থাকবে| সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা| অনেক মানুষের প্রাণ কেড়েছিল গতবারের গরম| এবার তাপমাত্রা আরও বাড়বে| এবার তাপপ্রবাহে প্রাণহানি রুখতে আগাম অ্যাকশন প্ল্যান তৈরি করেছে তেলাঙ্গানা সরকার|
গরমে পুড়ছে তেলাঙ্গানা-অন্ধ্রপ্রদেশ, মার্চেই তাপমাত্রা ছাড়াল ৪১ ডিগ্রি সেলসিয়াস
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















