News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন, টুইট মমতার
Image

উত্তর প্রদেশের অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন, টুইট মমতার

কলকাতা, ২৮ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের নবগঠিত যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| মঙ্গলবার বেলা ১১.২৯ মিনিট নাগাদ টুইট করেন তৃণমূল নেত্রী| টুইটারে নবগঠিত উত্তর প্রদেশ সরকারের সমালোচনা করে মমতা লিখেছেন, ‘উত্তর প্রদেশের সাম্প্রতিক যা অবস্থা তা নিয়ে আমরা উদ্বিগ্ন| মানুষ ভয়ে আছে সেখানে| জাতপাত, ধর্ম নিয়ে বিভেদের জেরে এই ভয়|’
এরপরই নরেন্দ্র মোদী সরকারকে পরোক্ষভাবে সমালোচনা করেন তৃণমূল নেত্রী| মমতা লেখেন, ‘সবকা সাথ সবকা বিকাশ, শুধু মুখে বললেই হয় না, করেও দেখাতে হয়|’ টুইটারে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘সরকার সবার| দেশের সংবিধানকে আমাদের রক্ষা করা উচিত| সংবিধান আমাদের পথ দেখাক নিশ্চিত করা উচিত সেটাও|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top