News Flash

  • Home
  • Uncategorized
  • উড়ালপুলের কাজে নিযুক্ত শ্রমিক পড়ে গিয়ে গুরুতর আহত
Image

উড়ালপুলের কাজে নিযুক্ত শ্রমিক পড়ে গিয়ে গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ উড়ালপুল নির্মাণের কাজ করতে গিয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, রবিবার সকালে উদয়পুর গজমুড়া এলাকার বাসিন্দা অলিন মিয়া(২৫) উড়ালপুল নির্মাণের কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে যান৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ ঘটনাটি বটতলা এলাকায় ঘটেছে৷ সঙ্গে সঙ্গে উপস্থিত অন্যান্য শ্রমিকরা তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবিতে স্থানান্তর করেন৷ জানা গেছে, ঐ শ্রমিক এখনও বিপদমুক্ত নন৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে৷ শরীরের অন্যান্য অংশেও আঘাত লেগেছে৷ কিন্তু মাথায় আঘাতটি গুরুতর হওয়ায় তাকে এখনই বিপদমুক্ত বলে বলা যাচ্ছে না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top