News Flash

  • Home
  • Uncategorized
  • অভিযোগের পাহাড়, সৃষ্টি ক্যাবলকে কারণ দর্শানো নোটিশ জেলা শাসকের
Image

অভিযোগের পাহাড়, সৃষ্টি ক্যাবলকে কারণ দর্শানো নোটিশ জেলা শাসকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ অবশেষে সেটটপ বক্স নিয়ে নড়েচড়ে বসল পশ্চিম জেলা প্রশাসন৷ গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সৃষ্টি ক্যাবল নেটওয়ার্ক ও এর সাথে যুক্ত ক্যাবল অপারেটরদের শোকজ নোটিশ পাঠিয়েছেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে৷ নোটিশের জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ও তিনি বেধে দিয়েছেন৷
এই বিষয়ে সদর মহকুমা শাসক সমিত রায়চৌধুরী জানিয়েছেন, সেটটপ বক্স নিয়ে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে৷ তাতে জানানো হয়েছে, গ্রাহকদের কাছ থেকে সেটটপ বক্সের জন্য উচ্চ মূল্য নেওয়া হচ্ছে৷ মূল দামের থেকে অনেক বেশী টাকা দিয়ে গ্রাহকদের সেটটপ বক্স কিনতে হচ্ছে৷ ক্যাবল অপারেটররা সেটটপ বক্স বিক্রি করে কোন রসিদ দিচ্ছেন না৷ এমনকি সেটটপ বক্সের প্রকৃত এমআরপি জানাচ্ছেন না৷ শুধু তাই নয়, সেটটপ বক্সে বিআইএস সার্টিফিকেট নেই৷ তার বদলে ভূয়ো স্টিকার লাগানো রয়েছে৷ অনেক সেটটপ বক্সে প্রস্তুতকারক সংস্থার নামও লেখা নেই৷ তার বদলে ভূয়ো প্রস্তুতকারক সংস্থার না লেখা রয়েছে বলে অভিযোগ মিলেছে৷ এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই জেলা শাসকের কাছে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, সদর মহকুমা শাসকের রিপোর্টের ভিত্তিতে সৃষ্টি ক্যাবল নেটওয়ার্ক ও তার সঙ্গে যুক্ত ক্যাবল অপারেটরদের শোকজ নোটিশ পাঠিয়েছেন পশ্চিম জেলার জেলা শাসক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top