News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়ে গাছ পড়ে মহিলার মৃত্যু, বৃষ্টিতে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক দূর্ঘটনায় হত তিন, আহত দুই
Image

ঝড়ে গাছ পড়ে মহিলার মৃত্যু, বৃষ্টিতে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক দূর্ঘটনায় হত তিন, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ঝড়ে গাছ ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলা

শনিবার সকালে ঝড়বৃষ্টিতে অভয়নগর এলাকায় একটি গাছ ভেঙ্গে পড়ে মহিলার মৃত্যু হয়েছে৷ ছবি নিজস্ব৷

শহরের অভয়নগরস্থিত পশু হাসপাতালের কাছে৷ মৃতার নাম আলোরাণী জমাতিয়া৷ তিনি ঐ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন৷ বৃষ্টির সময় মেয়েকে গৃহশিক্ষকের বাড়িতে দিয়ে ফেরার সময় এই দূর্ঘটনায় পড়েন৷ গুরুতর আহত অবস্থায় তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তার মৃত্যু হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকর ছায়া নেমে এসেছে৷
এদিকে, ভয়াবহ যান দূর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন৷ গুরুতর আহত হয়েছেন দুইজন৷ আহতদের মধ্যে একজন শিশুও রয়েছেন৷ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ কলমচৌড়া থানার অধীন বালুরচর এলাকায়৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে৷
সংবাদে প্রকাশ, এদিন সকালে ইটভাট্টা শ্রমিকদের নিয়ে টিআর-০১-এস-১৮৭৫ নম্বরের একটি ম্যাক্সি ট্রাক বিশালগড় থেকে কলমচৌড়ার দিকে যাচ্ছিল৷ তখন বৃষ্টি হচ্ছিল৷ চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন৷ বালুরচর এলাকায় পৌঁছতেই চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ তাতে গাড়িটি রাস্তার উপর উল্টে যায়৷ তাতে গুরুতর আহত হন বুন্ধ নায়ে (২২), সানিকা লোহার (৩০), সোনাতন সোয়ানেসি (২০), ভূবন মোহালি (২৮) এবং দশার সোয়ানেসি (৫)৷ তাদের প্রত্যেকের বাড়ি ঝাড়খন্ডের রাচিতে৷
ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়ে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে যায়৷ খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে৷ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়৷ হাসপাতালে নিয়ে আসার পথেই বুদ্ধ, সানিকা এবং সোনাতন এর মৃত্যু হয়৷ বাকি দুইজনের চিকিৎসা চলছে৷ এদিকে, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং দূর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করেছে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ জানা গিয়েছে, দূর্ঘটনার পরপরই চালক পালিয়ে গিয়েছে৷ দূর্ঘটনায় সহকর্মীদের মৃত্যুতে ইটভাট্টা শ্রমিকদের মধ্যে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করে৷ প্রতিটি গাড়িই মাত্রাতিরিক্ত গতিবেগে চলে৷ এই ব্যাপারে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না৷ শুধু যাত্রীবাহী গাড়িই নয়৷ বিভিন্ন সময়ে পাচারের কাজে ব্যবহৃত গাড়িগুলিও ছুটে চলে বেপরোয়া ভাবে৷ তাতে বিপদের ঝঁুকি নিয়ে চলতে হয় পথচারীদের৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top