শ্রীনগর, ২৬ মার্চ (হি.স.) : শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আক্রমণে জম্মুতে জারি হল রেড অ্যালার্ট। নিরাপত্তা বাহিনীর এক কনস্টেবল মহম্মদ হানিফের মুখে লঙ্কার গুঁড়ো ছোঁড়া হয়। এরপর তাঁর কাছ থেকে রাইফেলও কেড়ে নেওয়া হয়। আর তারপরেই জম্মুতে শুরু হয়েছে রেড অ্যালার্ট।আগামী ২ এপ্রিল জম্মু আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনার পর তাই নিরাপত্তা কড়া করা হয়েছে। রেড অ্যালার্টও জারি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, তিন যুবক জম্মু ডোগরা চকে মন্দির–মসজিদ পয়েন্টের কাছে নিরাপত্তা বাহিনীর কনস্টেবল মহম্মদ হানিফের উপর হামলা চালায়। তিন যুবকের মধ্যে ইতিমধ্যেই মাসুদ আহমেদ মালিক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে । মাথায় চোট পাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় হানিফকে। তাঁর মাথায় ৯ টি সেলাই পড়েছে।
জম্মুতে জারি থাকছে রেড অ্যালার্ট
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















