News Flash

  • Home
  • Uncategorized
  • সিএনজি ও পিএনজি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠক রাজ্যের সাংসদের
Image

সিএনজি ও পিএনজি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠক রাজ্যের সাংসদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ টিএনজিসিএল-কে সমগ্র ত্রিপুরা রাজ্যে সিএনজি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) এবং পিএনজি(পাইপ লাইন ন্যাচারাল গ্যাস) পরিষেবা দানে অনুমতি প্রদানের প্রস্তাব নিয়ে আজ দিল্লীতে পেট্রোলিয়াম দপ্তরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান -এর সাথে সাংসদ তথা টিএনজিসিএল এর চেয়ারম্যান জীতেন্দ্র চৌধুরীর গুরুত্বপূর্ণ এক বৈঠক হয়৷ মন্ত্রী শ্রী চৌধুরীকে আশ্বস্ত করেছেন বর্তমান বিধির কারনে টিএনজিসিএলকে সমগ্র ত্রিপুরার নিকটবর্তী উৎস্য থেকে পাইপ লাইন টেনে সিএনজি এবং পিএনজি সরবরাহের লাইসেন্স দেয়া যাচ্ছেনা৷ যেহেতু টিএনজিসি এল একটি সম্পূর্ণ সরকারী সংস্থা, তিনি দ্রুত সংশ্লিষ্ট বিধির সংশোধনের ব্যবস্থা করবেন৷
উল্লেখ্য, টিএনজিসিএল আগরতলা শহরে পাইপ লাইনের মধ্যে সাতাশ সহস্রধিক বাড়ীতে রান্নার গ্যাস সরবরাহ করছে৷ আগরতলায় ৪টি এবং উদয়পুর ১টি পিএনজি স্টেশনের মাধ্যমে ৫,৪২৩টি গাড়ী, ৯,৭৫১টি অটো, ৩৫২টি বানিজ্যিক এবং ২৭টি শিল্প প্রতিষ্ঠান চলছে৷ আগামী তিন মাসের মধ্যে খোয়াই এবং তেলিয়ামুঢ়াতে সিএনজি স্ট্যাশন চালু হবে৷ টিএনজিসিএল-এর ভবিষ্যৎ পরিকল্পনায় আগামী দুই বছরের মধ্যে দক্ষিণ জেলার মনুবাজার, বিলোনীয়া, জোলাইবাড়ী এবং শান্তিরবাজার, সিপাহীজলা জেলার সেকেরকোট, বিশ্রামগঞ্জ এবং মেলাঘর এবং গোমতী জেলার অমরপুরে সিএনজি স্ট্যাশন স্থাপনের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে৷ উদয়পুর শহরে ও আগরতলা শহরে পাইপ লাইনের মাধ্যমে বাড়ী বাড়ী রান্নার গ্যাস সরবরাহের পরিকল্পনা হবে নেয়া হয়েছে৷ কিন্তু পিএনজিআরবি-এর অনুমতি না থাকার কারনে আগরতলার বাইরে নিকটবর্তী প্রাকৃতির গ্যাস এবং উৎস্য থেকে পাইপ লাইন টেনে এই প্রকল্প সমূহ চালু করা যাচ্ছেনা৷ আগরতলা থেকে সিলিন্ডার ভরে গাড়ীতে করে সরবরাহ করতে গিয়ে ও লাভজনক হচ্ছেনা৷ শ্রী চৌধুরী মন্ত্রীকে পিএনজিআরবি দ্রুত সংশোধনী আনার মাধ্যমে রাজ্যে পেট্রোলিয়ামের বিকল্প গাড়ীর জ্বালানী সরবরাহ, রান্নার গ্যাস বাড়ী বাড়ী পৌঁছে দেয়া এবং পরিবেশ রক্ষার সহযোগিতীয় অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top