News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে বাস ও প্রাইভেট গাড়ির সংঘর্ষ, মৃত ৪
Image

পঞ্জাবে বাস ও প্রাইভেট গাড়ির সংঘর্ষ, মৃত ৪

চণ্ডীগড়, ২৫ মার্চ (হি.স.): পঞ্জাবের বার্নালা জেলার ঘুনাস গ্রামের কাছে প্রাইভেট গাড়ি ও বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন| এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন| তঁাকে নিকটবর্তী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে| মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার| সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুশীল কুমার জানিয়েছেন, শনিবার ঘুনাস গ্রামের কাছে অরবিট কোম্পানির বাস ও প্রাইভেট গাড়ির সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন| মৃতদের মধ্যে দুই জন রাজস্ব অফিসার রয়েছেন| তদন্ত করে পুলিশ জানতে পেরেছে গাড়িটি রামপুরা যাচ্ছিল|

ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে| তবে, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় বাসের চালক| এই দুর্ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়| পরে পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top