News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির নারেলা এলাকায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত এক
Image

দিল্লির নারেলা এলাকায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত এক

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃতু্য হল একজনের| আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছেন আরও একজন| নিকটবর্তী হাসপাতালে তঁাকে ভর্তি করা হয়েছে| দিল্লি দমকলের পদস্থ এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে নারেলা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পেঁ ছয় দমকলের মোট ৩৫টি ইঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়| দমকলের তরফে জানানো হয়েছে, ৩৫টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও একজনের মৃতু্য হয়েছে| মৃত ব্যক্তির নাম হল বাবলু| অগ্নিদ্বগ্ধ অবস্থায় অনিল নামে আরও এক ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পদস্থ এক পুলিশ অফিসার জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি| তবে, শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top