News Flash

  • Home
  • Uncategorized
  • সুস্থ আছেন সোনিয়া, বিদেশে চিকিত্সা করিয়ে ফিরলেন দেশে
Image

সুস্থ আছেন সোনিয়া, বিদেশে চিকিত্সা করিয়ে ফিরলেন দেশে

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): বিদেশে শারীরিক চিকিত্সা করিয়ে দেশে ফিরলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| বৃহস্পতিবার রাতে মা সোনিয়া গান্ধীকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন ছেলে রাহুল গান্ধী| শারীরিক চিকিত্সা করাতে সোনিয়া গান্ধী কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে কিছুই জানা যায়নি| তবে সূত্রের খবর, শারীরিক চিকিত্সা করাতে সোনিয়া হয়তো আমেরিকায় গিয়েছিলেন| এখন আগের থেকে সুস্থ আছেন কংগ্রেস প্রেসিডেন্ট|

২০১৬ সালের আগস্ট মাসে উত্তর প্রদেশের বারাণসীতে পথসভায় অসুস্থ হওয়ার পর থেকেই জনসমক্ষে আসা প্রায় বন্ধ করে দিয়েছিলেন সোনিয়া| উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারও করেননি তিনি| চলতি মাসের ৮ তারিখ সোনিয়া শারীরিক চিকিত্সা করাতে বিদেশে পাড়ি দেন| এই সময়ে ভারতীয় রাজনীতিতে আমুল পরিবর্তন এসেছে| উত্তর প্রদেশে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি| বিজেপির কাছে উত্তরাখণ্ড ও মণিপুর খুইয়েছে কংগ্রেস| গোয়া এবং মণিপুরে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েও সরকার গড়তে পারেনি কংগ্রেস|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top