News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ধমানে গাড়ির ওপর উল্টে গেল পিচ বোঝাই ট্যাঙ্কার, মৃত ২ শিশু সহ ৭
Image

বর্ধমানে গাড়ির ওপর উল্টে গেল পিচ বোঝাই ট্যাঙ্কার, মৃত ২ শিশু সহ ৭

বর্ধমান, ২২ মার্চ (হি.স.): গাড়ির ওপর পিচ বোঝাই ট্যাঙ্কার উল্টে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বর্ধমানের রথতলায়| এই দুর্ঘটনায় ২ শিশু ও তিন মহিলা সহ মোট ৭ জনের মৃতু্য হযেছে| বুধবার সকাল ৯টা নাগাদ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রথতলা ব্রিজের কাছে ২ নম্বর জাতীয় সড়কের উপর| দুর্ঘটনার জেরে ২ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সকাল তখন ৯টা হবে| পিচ বোঝাই ট্যাঙ্কারটি দুর্গাপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল| আর উল্টো দিক থেকে আসছিল বর্ধমানগামী যাত্রীবোঝাই গাড়িটি| রথতলা ব্রিজের কাছে ২ নম্বর জাতীয় সড়কের উপর পিচ বোঝাই ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গাড়ির উপর| চাপা পড়েন গাড়ির যাত্রীরা| গাড়ির ভিতর থেকে শিশুদের চিত্কার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| ক্রেন এনে ঘন্টা দেড়েকের চেষ্টায় গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের বাইরে বের করা হলেও, ততক্ষণে সবশেষ| গরম পিচে পুড়ে মৃতু্য হয় ২ শিশু ও তিন মহিলা সহ ৭ জনেরই|
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ট্যাঙ্কারটিকে ওভারটেক করার চেষ্টা করছিল| সেই সময় আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় ট্যাঙ্কারটি| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সম্ভবত কোনও মন্দির থেকে পুজো দিয়ে ফিরছিলেন যাত্রীরা| কারণ, গাড়ির মধ্যে ছিল ফুল, ফল ও প্রসাদ| তবে, গাড়িটির কোনও নম্বর প্লেট ছিল না| দুর্ঘটনার পরই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়| ভিড় কমাতে লাঠিচার্জ করতেও বাধ্য হয় পুলিশ| পরে সাড়ে ১১টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়| কিছুদিন আগেই এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে-তেই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃতু্য হয়েছিল গায়ক কালিকাপ্রসাদের| তার কয়েকমাস আগে এই রাস্তাতেই দুর্ঘটনার কবলে পড়েন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top