News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনিক সুবিধা নিতে গিয়ে চরম হয়রানির শিকার জনগণ
Image

প্রশাসনিক সুবিধা নিতে গিয়ে চরম হয়রানির শিকার জনগণ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২১ মার্চ৷৷ উত্তর জেলার চুড়াইবাড়ির বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে৷ খুব ঘটা করে  গতকাল সন্ধ্যাবেবলা মাইকযোগে প্রচার করা হয় ধর্মনগর মহকুমা শাসকের আদেশ অনুসারে আজ বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হবে৷ এই প্রশাসনিক শিবিরে ইনকাম সার্টিফিকেট, পিআরটিসি, ওবিসি ও এসসি সার্র্টিফিকেট প্রদান করা হয়৷ তথাপি চুড়াইবাড়ি এলাকার বাঘন, কূর্তি, প্রেমতলা, ফুলবাড়ি কদমতলা এলাকার সুকল পড়ুয়া থেকে বৃদ্ধারা পর্যন্ত লাইনে বিভিন্ন সার্টিফিকেট পাওয়ার আশায়৷ কিন্তু প্রায় ৮০ শতাংশ জনগণ নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে৷ কারণ একটাই কদমতলা আর ডি ব্লকের বিডিও বৈজয়ন্ত দাসের সিগনেচার ছাড়া সে কাগজ জমা নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর৷  এদিকে, চুড়াইবাড়ি এলাকার জনগণের অভিযোগ যদি প্রশাসন এমন একটি প্রশাসনিক কাজ করছে তাহলে কিছুদিন পূর্বে তা জানানো উচিত ছিল এবং যেহেতু এটা প্রশাসনিক শিবির তাহলে  প্রশাসনের সকল আধিকারিক থাকা দরকার৷ তবে সকলের অভিযোগ আঙুল বিডিও’র দিকে৷ অপরদিকে এসডিএম প্রদীপ আচার্য জানান কদমতলা ব্লকের বিডিও  বাবুর একটি জরুরি মিটিং পরাতে তিনি  আসতে পারেননি৷ তবে ১৫ দিনের ভেতর পুনরায় এই এলাকায় প্রশাসনিক শিবির করা হবে৷ এসডিএম বাবু আরো বলেন, ডিএম অফিসের সকল কর্মচারী রয়েছেন তহশিলের লোক ও গ্রেজেটেড  অফিসাররা রয়েছেন৷ কিন্তু বিডিও না থাকায় জনগণের সমস্যা তৈরি হয়েছে৷ পাশাপাশি  নানা মহলে প্রশ্ণ উঠতে শুরু করেছে সব কিছু ঠিকঠাক না করে সকল প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা না বলে কেন ধর্মনগর মহকুমা প্রশাসন এমন যুক্তিহীন কান্ড ঘটাল৷ কেন সাধারণ দিনমজুর  মানুষকে দিয়ে পুতুল নাচ করল? তার দায়ভার কে নেবে?

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top