News Flash

  • Home
  • Uncategorized
  • পরীক্ষা পদ্ধতি পরিবর্তন আনছে সিবিএসই
Image

পরীক্ষা পদ্ধতি পরিবর্তন আনছে সিবিএসই

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.) : পরীক্ষা পদ্ধতি পরিবর্তন আনতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)| এবার শুধু পড়াশুনা নয়, পড়ুয়াদের শৃঙ্খলাবোধ মূল্যায়ন করবে সিবিএসই বোর্ড| ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর‌্যন্ত এই অভিন্ন মূল্যায়ন পদ্ধতি চালু করছে এই বোর্ড| অর্থাত্, ষষ্ঠ থেকে নবম পর‌্যন্ত সব ক্লাসেই চালু থাকবে একই রকম পরীক্ষা পদ্ধতি | আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতি বাধ্যতামূলক করতে বলা হয়েছে| যাতে ২০১৮ দশম শ্রেণির বোর্ড এক্সামের সঙ্গে এই নতুন শিক্ষাপদ্ধতি সংযুক্ত করা হবে বলে জানানো হয়েছে | সিবিএসই বোর্ডের তরফে এই নির্দেশিকা জারি করে এই বিষয়টি জানানো হয়েছে|
বিভিন্ন স্কুলে মূল্যায়নে ফারাক হওয়ায় তৈরি হয়েছে সমস্যা | তার জেরেই এই নতুন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড| এবার থেকে সিবিএসই বোর্ডের সমস্ত স্কুলে নির্দিষ্ট চিহ্ন (লোগো) লাগানো একই রিপোর্ট কার্ড বা রেজাল্ট দেওয়া হবে| স্কুলগুলিকে ইতিমধ্যে পাঠানো এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে |
নির্দেশিকাতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের মূল্যায়নে জোর দেওয়া হবে | ক্লাসে উপস্থিতি, তত্পরতা, আচরণ, মূল্যবোধ, স্বাস্থ্য সচেতনতার মূল্যায়ন হবে| স্কুলের নিয়মকানুন, সমাজ ও জাতির প্রতি পড়ুয়ার শ্রদ্ধা নিয়েও মূল্যায়ন হবে| এত দিন বোর্ডের ৬০ শতাংশ মূল্যায়ন হত লিখিত পরীক্ষার ভিত্তিতে | বাকি ৪০ শতাংশ প্রজেক্টের মাধ্যমে মূল্যায়ন করা হত| বোর্ডের নয়া গাইডলাইন অনুসারে, বছরে দুবার ৮০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমেই ৯০ শতাংশ মূল্যায়ন করা হবে | বাকি ২০ নম্বরের মধ্যে ১০ নম্বর নির্ভর করবে পড়ুয়ার উপস্থিতি ও আচরণের উপর |
বর্তমানে সিবিএই বোর্ডের স্কুল গুলিতে নানান ধরণের পরীক্ষা পদ্ধতি চালু রয়েছে| এতে কোনও ছাত্র-ছাত্রীকে এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়| বর্তমানে এই বোর্ডের অধীন মোট ১৯৬৮৮টি স্কুল রয়েছে| যেটা ১৯৬২ সালে মাত্র ৩০৯টি স্কুলকে নিয়ে শুরু হয়েছিল|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top