News Flash

  • Home
  • Uncategorized
  • পরকীয়া প্রেমে আসক্ত শিক্ষক স্বামী পণের জন্য পিটিয়ে স্ত্রীকে পাঠালেন হাসপাতালে
Image

পরকীয়া প্রেমে আসক্ত শিক্ষক স্বামী পণের জন্য পিটিয়ে স্ত্রীকে পাঠালেন হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের শিকার এক গৃহবধূ জিবি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছেন৷ জানা গেছে, পুরাতন আগরতলার বাসিন্দা রেখা চক্রবর্তীর ১৫ বছর আগে বিয়ে হয়েছিল পশ্চিম চাম্পামুড়ার বাসিন্দা রাজু সাহার সাথে৷ রাজু সাহা পেশায় শিক্ষক৷ তিনি তেলিয়ামুড়ায় কড়ইলং জেবি সুকলে শিক্ষকতা করেন৷ অভিযোগ,  তিন-চার বছর ধরে পণের জন্য ঐ গৃহবধূকে নির্যাতন চালানো হত৷ অভিযোগে জানা গেছে, কয়েকবছর ধরে এলাকারই এক মহিলার সাথে রাজু সাহার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে৷ এনিয়েও সংসারে অশান্তি চলছিল৷ প্রায় সময় স্ত্রীকে মারধর করতেন রাজু সাহা৷ এর আগেও তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে৷ পরবর্তী সময়ে শালিশী সভায় তাদের মধ্যে সমস্যা সমাধান করা হয়৷ অভিযোগ, মঙ্গলবার রাজু সাহা তার স্ত্রী রেখা চক্রবর্তীকে গলাটিপে ধরেন৷ তাতে, মদত দিচ্ছিলেন রাজু সাহার মা শোভা মালা সাহা এবং বোন সন্ধ্যা সাহা৷ ঐ গৃহবধূর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করেন৷ এই ঘটনায় রাজু সাহা এবং তার মা ও বোনের বিরুদ্ধে খয়েরপুর ফাঁড়িতে মামলা দায়ের করা হয়েছে৷ ঐ গৃহবধূকে এলাকাবাসী জিবিতে নিয়ে গেছেন৷ জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ পুলিশ অবশ্য এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top