News Flash

  • Home
  • Uncategorized
  • যান চালকদের ধর্মঘট প্রত্যাহার, পাম্পগুলিতে পেট্রোলের জন্য লাইন থাকবে আরও কয়েকদিন
Image

যান চালকদের ধর্মঘট প্রত্যাহার, পাম্পগুলিতে পেট্রোলের জন্য লাইন থাকবে আরও কয়েকদিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ পূর্বোত্তরে পেট্রোল ট্যাঙ্কারবাহী যান চালকদের ধর্মঘট প্রত্যাহার হয়েছে৷ তাদের দাবি

পাম্পে পেট্রোল নেই৷ মঙ্গলবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

মেনে যথা সময়ে বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতেই এদিন যান চালকরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়৷ বুধবার সকাল থেকে পুনরায় পেট্রোল ট্যাঙ্কার নিয়ে তারা রওনা দেবে বলে আইওসি সূত্রে জানা গেছে৷
উল্লেখ্য, পেট্রোল ট্যাঙ্কারবাহী যান চালকদের বেতন সময়মত মিটিয়ে দেওয়া হচ্ছে না এর প্রতিবাদে সোমবার থেকে ধর্মঘট শুরু করেন তারা৷ তাতে, সমগ্র পূর্বোত্তরেই প্রভাব পড়েছে৷ বিভিন্ন পেট্রোল পাম্প পেট্রোল শূন্য হয়ে পড়েছে৷ রাজ্যের অবস্থাও মারাত্মক আকার ধারণ করেছে৷ তিনদিন ধরে রাজ্যে পেট্রোল আসছে না৷ যার কারণে কোন পাম্পেই পেট্রোল নেই৷ জানা গেছে, পেট্রোল ট্যাঙ্কার বাহী যানচালকরা দাবি জানিয়েছেন, ট্রান্সপোর্ট কোম্পানিগুলির বদলে আইওসি তাদের বেতন মিটিয়ে দেওয়ার জন্য৷ তাদের বক্তব্য, ট্রান্সপোর্ট কোম্পানিগুলির অধীন যান চালালেও সময়মত বেতন মিটিয়ে দেওয়া হচ্ছে না৷ তাই আইওসির কাছে ট্রান্সপোর্ট কোম্পানগুলি যে বিল জমা দেয় সেখান থেকে তাদের বেতন মিটিয়ে দেওয়া হোক৷ কিন্তু আইওসির পক্ষে এই পদক্ষেপ নেওয়া আইনত সম্ভব নয়৷ ফলে, যান চালকরা সোমবার থেকে ধর্মঘট শুরু করেন৷ অবস্থা বেগতিক দেখে আইওসি তড়িঘড়ি বৈঠকের ডাক দেয়৷
সূত্র অনুসারে জানা গেছে, মঙ্গলবার গুয়াহাটিতে আইওসি, ট্রান্সপোর্ট কোম্পানি এবং যান চালকদের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ঐ বৈঠকে যানচালকরা তাদের সমস্ত দাবিগুলি তুলে ধরেছেন৷ আইওসির মধ্যাস্থতায় তাদের সমস্যার সমাধান হয়৷ ট্রান্সপোর্ট কোম্পানিগুলি প্রতিশ্রুতি দিয়েছে সময়মত যান চালকদের বেতন মিটিয়ে দেওয়া হবে৷ তাতে, যান চালকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়ে বুধবার থেকে পুনরায় পেট্রোল ট্যাঙ্কার নিয়ে রওনা দেবেন বলে জানিয়েছে৷
খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার বিকেল থেকেই রাজ্যের পাম্পগুলিতে পেট্রোলের ট্যাঙ্কার ঢুকতে শুরু করবে৷ ঐ দিন বিকেল থেকেই পেট্রোল দেওয়া শুরু হবে৷ তবে, এই কদিনে রাজ্যে পেট্রোলের যে ঘাটতি দেখা দিয়েছে তাতে পুরোপুরি স্বাভাবিক হতে তিন-চারদিন সময় লাগতে পারে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top