News Flash

  • Home
  • Uncategorized
  • চিত্তাবাড়ি ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ রাজ্যের তিন সাংসদের
Image

চিত্তাবাড়ি ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ রাজ্যের তিন সাংসদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ সাব্রুম মহকুমায় চিত্তাবাড়িতে বিএসএফ’র গুলিতে তিনজন গ্রামবাসী নিহত এবং দুজন আহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে দেখা করেন ত্রিপুরার তিন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, শঙ্কর প্রসাদ দত্ত এবং ঝর্ণা দাস বৈদ্য৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে একটি মেমোরেন্ডাম তাঁরা তুলে দিয়েছেন৷ তাতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে৷ এরই পাশাপাশি নিহত ও আহতদের ক্ষতিপূরণেরও দাবি জানানো হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরার সাংসদদের জানিয়েছেন, ঐ ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ বিএসএফকে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার জন্যও বলা হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঐ ঘটনায় সব রকম সাহায্য করবেন বলে সাংসদদের আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top