News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতের বাইরেই নিষ্পত্তি হোক রামমন্দির সমস্যা, পরামর্শ সুপ্রিম কোর্টের

আদালতের বাইরেই নিষ্পত্তি হোক রামমন্দির সমস্যা, পরামর্শ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): প্রায় ৬ বছর ধরে ঝুলে রয়েছে রামমন্দির-বাবরি মসজিদ সমস্যাটি| অত্যন্ত সংবেদনশীল এই ইসু্যটি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিল সুপ্রিম কোর্ট| মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ‘এটি খুব স্পর্শকাতর বিষয়| ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে আছে| দুই পক্ষ আলোচনায় বসে সমাধানসূত্র বের করার চেষ্টা করুন| এটা আদালতের বাইরে নিষ্পত্তি হওয়াই ভালো| একান্তই যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয়, তখনই আদালত হস্তক্ষেপ করতে পারে|’ এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ৩১ মার্চ, এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত|
মামলাটির শুনানি চলাকালীন বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামী জানিয়েছেন, ‘আলোচনার মাধ্যমে সমাধানসূত্র পাওয়া খুব কঠিন| ৬ বছর ধরে মামলাটি ঝুলে রয়েছে| দুই পক্ষকে আলোচনার টেবিলে টেনে আনা অত্যন্ত কঠিন ব্যাপার| একমাত্র আদালতের হস্তক্ষেপেই সমাধান বেরিয়ে আসতে পারে|’ উল্লেখ্য, মঙ্গলবার বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামী ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের মামলার দ্রুত শুনানির আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে| ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top