News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ধ্যারাতে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
Image

সন্ধ্যারাতে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ আগরতলার রাজপথে সন্ধ্যারাতে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব থানার অন্তর্গত মঠ চৌমুহনী এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ রক্তাক্ত ঐ ব্যক্তিকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং হামলকারীকে জালে তুলতে সক্ষম হয়৷
সংবাদে প্রকাশ, সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ মঠ চৌমুহনী বাজার এলাকায় প্রীতেশ বণিককে(৩২) ভোজালি দিয়ে রক্তাক্ত করেন নন্দগোপাল সিনহা(৪৫)৷ উভয়ই মঠ চৌমুহনী এলাকার বাসিন্দা বলে সূত্র অনুসারে জানা গেছে৷ এই ঘটনায় মুহূর্তের মধ্যে মঠ চৌমুহনীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পূর্ব আগরতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় প্রীতেশ বণিককে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে, হামলকারী নন্দগোপাল সিনহাকে মঠ চৌমুহনী এলাকা থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ৷ থানা সূত্রে খবর, হামলায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে এই হামলার ঘটনাটি ঘটেছে৷ তবে, এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে বলেও একাংশ এলাকাবাসীর অভিমত৷ সন্ধ্যা রাতে রাজধানীর রাজপথে এই হামলার ঘটনায় পুরো মঠ চৌমুহনী এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক দেখা দিয়েছে৷ জখম প্রীতেশ বণিকের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top