News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি পুরসভা নির্বাচনের কারণে আইপিএল-এ তিনটি ম্যাচের সূচির পরিবর্তন
Image

দিল্লি পুরসভা নির্বাচনের কারণে আইপিএল-এ তিনটি ম্যাচের সূচির পরিবর্তন

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : দিল্লি পুরসভা নির্বাচনের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনটি ম্যাচের সময় বদল করা হবে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে| আগামী ২২ এপ্রিল দিল্লিতে পুর নির্বাচন| সেদিনই সেখানে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ| সূচি অনুযায়ী ২২ এপ্রিল দিল্লিতে খেলা হওয়ার কথা ছিল| ফিরতি ম্যাচে ৬ মে খেলা হওয়ার কথা ছিল মুম্বাইয়ে| কিন্তু দিল্লিতে পুর নির্বাচনের জন্য সেই সময় বদল করা হচ্ছে| ২২ এপ্রিল দিল্লির বদলে এই ম্যাচ হবে মুম্বাইয়ে| ফিরতি ম্যাচ যেটা ৬ মে মু্ম্বাইয়ে হওয়ার কথা ছিল সেটা হবে দিল্লিতে| সেই ম্যাচ জায়গা বদলে চলে গিয়েছে মুম্বাইতে| অন্যদিকে, একই দিনে পুনেতে সানরাইজার্স হায়দ্রাবাদ ও পুনে সুপার জায়ান্টের ম্যাচটি আটটার বদলে বিকেল চারটায় হবে |

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top